মনমোহন সিং অতিথি নয়, সাধারণ যাত্রী হয়ে কর্তারপুর করিডরের উদ্বোধনে আসবেন, জানাল পাকিস্তান

ভারতকে অপদস্থ করার কোনও সুযোগই হাতছাড়া করতে চাইছে না পাকিস্তান। তাই কর্তারপুর করিডরের উদ্বোধন নিয়েও বিতর্ক সৃষ্টি করল। ৮ নভেম্বর ভারতের দিকের করিডরের উদ্বোধনের পরের দিন অর্থাৎ ৯ নভেম্বর পাকিস্তান তাদের দিকের করিডরের উদ্বোধন করবে। ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, পাকিস্তানের বিদেশ মন্ত্রী মেহমুদ কুরেশি জানিয়েছেন তাদের দিকের করিডর উদ্বোধন করতে আসবেন ভারতের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনমোহন সিং। তাঁকে এ সংক্রান্ত আমন্ত্রণও পাঠানো হয়েছে পাক সরকারের পক্ষ থেকে।

কর্তারপুর করিডরের উদ্বোধনে মনমোহন সিং


পরে যদিও বিদেশ মন্ত্রী তাঁর বক্তব্য বদল করে জানান যে প্রধান অতিথি নয়, যাত্রী হিসাবেই মনমোহন সিং অনুষ্ঠানে আসবেন। এর আগে এক রিপোর্ট মারফত জানা গিয়েছিল যে প্রাক্তন প্রধানমন্ত্রী পাকিস্তানের আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। যদিও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এ ধরনের রিপোর্টকে খারিজ করেছেন এবং জানিয়েছেন যে মনমোহন পাকিস্তান সফর বাতিল করে দিয়ে স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি কেবল যাত্রী হয়ে কর্তারপুর সাহেব গুরুদ্বারে যাবেন। সব ধরনের গুজবকে উড়িয়ে অমরিন্দর সিং বলেন, '‌কোনও প্রশ্নই ওঠে না কর্তারপুর করিডর উদ্বোধনে যাওয়ার। আমার মনে হয় ডঃ মনমোহন সিংও যাবেন না সেখানে।’‌ তিনি এও স্পষ্ট করে জানান যে পাকিস্তান সফর এবং করিডরের মাধ্যমে গুরুদ্বারে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+