Imran Khan: নোবেল শান্তি পুরস্কারে মনোনীত ইমরান খান, দুর্নীতির দায়ে জেলেই বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী

Myanmar Earthquake: নোবেল শান্তি পুরস্কারে মনোনীত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। দুর্নীতির দায়ে জেলবন্দি রয়েছেন তিনি। মানবাধিকার ও গণতন্ত্রের প্রতি অবদানের জন্যই তাঁকে এই সম্মানে মনোনীত করা হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার এমনই খবর জানাল পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স (পিডব্লিউএ)-এর সদস্যরা।

গত ডিসেম্বরে প্রতিষ্ঠিত একটি অ্যাডভোকেসি গ্রুপ পিডব্লিউডি। নরওয়ের রাজনৈতিক দল পার্টিয়েট সেন্ট্রামেরও সদস্য তারা। রবিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্টে পার্টিয়েট সেন্ট্রাম জানায়, "পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বছর বাহাত্তরের ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারে মনোনীত করা হয়েছে। মানবাধিকার নিয়ে তাঁর কাজকর্ম ও পাকিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের জন্যই নোবেল শান্তি পুরস্কারে মনোনীত ইমরান খান।"

imran khan

এর আগেও ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কারে মনোনীত হয়েছিলেন ইমরান খান। দক্ষিণ এশিয়ায় শান্তি আনয়নে সচেষ্ট হওয়ার কারণেই সেবারে নোবেল শান্তি পুরস্কারে মনোনীত করা হয়েছিল তাঁকে। নরওয়ের নোবেল কমিটির কাছে প্রতি বছর হাজারো মনোনয়ন জমা পড়ে। যার পর দীর্ঘ আট মাস ধরে পুরস্কার জয়ীদের নাম নির্বাচন করে সংশ্লিষ্ট কমিটি।

পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ পার্টির প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা ইমরান খান। গত ২০২২ সালের এপ্রিলে পাক মসনদে অনাস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতা হারান তিনি। পরে ২০২৩ সালের অগাস্ট মাস থেকে কারাগারে বন্দি তিনি। আল-কাদির ট্রাস্টের দুর্নীতির অভিযোগে ইমরান খানকে সেবছর ৯ মে গ্রেফতার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টবিলিটি ব্যুরো ওরফে ন্যাব। হাইকোর্ট চত্বর থেকেই গ্রেফতার করা হয় তাঁকে।

Take a Poll

স্ত্রী বুশরা বিবির সঙ্গে যৌথভাবে ওই ট্রাস্ট চালাতেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। যদিও সমস্ত দুর্নীতির অভিযোগ নস্যাৎ করেন তিনি। চলতি বছর গত জানুয়ারিতে ইমরান খানকে ১৪ বছরের কারাবাসের সাজা দেওয়া হয়। এই নিয়ে দুর্নীতি সংক্রান্ত চতুর্থ মামলায় দোষীসাব্যস্ত হন ইমরান। এর আগের তিনটি মামলায় দেশের সম্পত্তি বিক্রি, দেশের গোপন তথ্য ফাঁস করা ও বেআইনিভাবে বিয়ে করার দায়ে দোষীসাব্যস্ত করা হয়েছিল তাঁকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+