পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী শাহিদ আফ্রিদি? সেনা মুখপাত্রের সঙ্গে ছবি ঘিরে শোরগোল টুইটারে
পাক সেনার মুখপাত্র আসিফ ঘফুরের সঙ্গে কোলাকুলি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদির। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তাহলে কী ইমরানের পরবর্তী শাহিদ?
পাক সেনার মুখপাত্র আসিফ ঘফুরের সঙ্গে কোলাকুলি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদির। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তাহলে কী ইমরানের পরবর্তী শাহিদ? এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে টুইটারে।

গত কয়েক মাস ধরে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেশ কয়েকবার বিতর্কিত মন্তব্য করে দৃষ্টি আকর্ষণ করেছেন এই প্রাক্তন পাক ক্রিকেটার। এমনকী ভারত বিরোধী কথা বলেও বেশ শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। তাহলে কী ইমরানের পথেই পা বাড়াচ্ছেন আফ্রিদি? এই নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে।
টুইটারে অনেকে অবার লিখেছেন ইমরানকে সরিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েই ভারতের হাতে পিওকে তুলে দেবেন আফ্রিদি। কাশ্মীরের ৩৮০ ধারা বিলোপের পরেই কাশ্মীর ইস্যুতে একাধিক মন্তব্য করেছেন আফ্রিদি। এই নিয়ে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপও দাবি করেছিলেন প্রাক্তন পাক ক্রিকেটার। কয়েকদিন আগে পিওকে-র মুজফফরাবাদে ইমরানের সঙ্গে একটি মিছিলেও দেখা গিয়েছিল আফ্রিদিকে।












Click it and Unblock the Notifications