চিনের হয়ে গুপ্তচরবৃত্তিকারী সিআইএ অফিসারের যে হাল করল মার্কিন প্রশাসন
মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা , সেন্ট্রাল ইন্টালিজেন্স এজেন্সি বা সিআইএ-র এক প্রাক্তন অফিসার জেরি চুন শিং লি-কে গ্রেফতার করল মার্কিন প্রশাসন।
মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা , সেন্ট্রাল ইন্টালিজেন্স এজেন্সি বা সিআইএ-র এক প্রাক্তন অফিসার জেরি চুন শিং লি-কে গ্রেফতার করল মার্কিন প্রশাসন। অভিযোগ এই সিআইএ অফিসার চিনকে সাহায্য করছিল বহু দিন ধরে। সিআইএ-র গুপ্ত কার্যাবলীর সঙ্গে জড়িতেদের নাম চিনকে সে পাচার করেছে বলে অভিযোগ।

৫৩ বছরের জেরি বর্তমানে হংকং -এর বাসিন্দা। তাকে সেখান থেকে গ্রেফতার করে সোমবার নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। জেরির বিরুদ্ধে দেশদ্রোহিতা, ও দেশেরে বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে। উল্লেখ্য, বহু সিাইএ এজেন্ট চিনের হাতে মারা যেতে শুরু করেন। আর তা থেকেই সিআইএ জানতে পারে কোনওভাবে তাদের তথ্যগুলি চিনের কাছে ফাঁস হচ্ছে।
শুধু তাই নয়, জেরি নিজেও বহু মার্কিন নাগরিককে হত্য়া করেছে বলে জানিয়েছে সিআইএ। গোটা বিষয়টি নিয়ে বহুদিন ধরেই তদন্ত করছিল এফবিআই। আর তারপরই উঠে আসে সিআইএ-র এই প্রাক্তন অফিসারের নাম। আর তার দৌলতেই চিন বহু মার্কিন তথ্য আদানপ্রদানকারীকে গ্রেফতার করে রাখে।












Click it and Unblock the Notifications