পাকিস্তান তৈরি করেছিল হিন্দুরা, কারণ...! প্রাক্তন প্রধান বিচারপতির ছেলের মন্তব্য ভাইরাল

ভারতীয় উপমহাদেশের অংশ হল ভারত ও পাকিস্তান। দেশভাগের আগে সমগ্র অংশই ভারত নামে পরিচিত ছিল। ১৯৪৭ সালে ভারত ভাগ হওয়ার পরে ভারত ধর্ম নিরপেক্ষ দেশ হিসেবে গড়ে ওঠে। অন্যদিকে পাকিস্তান ইসলামিক দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। তারপরে দেশের অনেকাংশের হিন্দু নাম পরিবর্তন করে মুসলিম নাম রাখা হয়।

স্বাধীনতার সময় পাকিস্তানে হিন্দু জনসংখ্যা ছিল ২০ শতাংশের মতো। কিন্তু সময়ের নিরিখে তা কমতে কমতে ১ শতাংশে নেমে আসে।

Pakistan

সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে পাকিস্তানের লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতির ছেলে দাবি করেছেন পাকিস্তান তৈরি করেছে হিন্দুরা। সেই ভিডিও আনটোল্ড পাকিস্তানের এক্স হ্যান্ডের থেকে পোস্ট করা হয়েছে। যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া।

লাহোর হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির ছেলে জাভেদ ইকবাল নয়া দৌড় নামে একটি শো-তে দাবি করে করেছেন, পাকিস্তান তৈরি করেছে হিন্দুরা। মুসলিমরা তৈরি করার মতো সক্ষম জায়গায় ছিল না। এব্যাপারে মনোযোগ দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, তাদের মধ্যে এমন কোনও ক্ষমতা নেই যা কিছু তৈরি করতে পারে।

উল্লেখ করা যেতে পারে দেশ ভাগ কিংবা স্বাধীনতা পূর্ববর্তী পাকিস্তানের অংশে অনেক শহরের নাম হিন্দুদের নামে রাখা ছিল। কিন্তু স্বাধীনয়তা অর্থাৎ দেশভাগের পরে বিভিন্ন শহরের নাম পরিবর্তন করা হয়। যেমন পাকিস্তানের ইসলামপুরের পুরনো নাম হল কৃষ্ণনগর। পাকিস্তানের সুন্নাতনগরের পুরনো নাম হল সন্তনগর।

তবে এব্যাপারে বলা প্রয়োজন যে সনাতন হিন্দু ধর্মকে বিশ্বের প্রাচীনতম ধর্ম বলে দাবি করা হয়ে থাকে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী হিন্দু ধর্মের বয়স ৯০ হাজার বয়স। এই সময়ের আগে কোনও ধর্মের অস্তিত্বের প্রমাণ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+