দুর্নীতি মামলায় ফের দোষী খালেদা জিয়া, এবার সাজা ৭ বছরের
দুর্নীতির আর একটি মামলায় ফের দোষী সাব্যস্ত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (৭৩)।
দুর্নীতির আর একটি মামলায় ফের দোষী সাব্যস্ত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (৭৩)। ক্ষমতায় অপব্যবহার করে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে প্রায় সওয়া তিন কোটি বাংলাদেশি টাকা নয়ছয়ের অভিযোগ প্রমাণিত হয়েছে। বেগম জিয়া সহ মোট চার আসামিকে আদালত ৭ বছর করে সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছে।

এই রায় দিতে গিয়ে বিচারক আখতারুজ্জামান বলেছেন, বেগম জিয়া দেশের সর্বোচ্চ পদাধিকারী হয়েও ক্ষমতায় অপব্যবহার করে ব্যক্তিগত ট্রাস্টের নামে টাকা তুলে তা নয়ছয় করেছেন। এর আগে গত ফেব্রুয়ারিতে অন্য একটি দুর্নীতি মামলায় জিয়াকে ৫ বছরের সাজা শুনিয়েছিল আদালত। এই নিয়ে একই বছরে দুটি দুর্নীতি মামলায় জিয়া সাজা পেলেন।
এই রায়ের পর বিএনপির তরফে কড়া প্রতিক্রিয়া দেখানো হয়েছে। মঙ্গলবার থেকে সারা দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নিম্ন আদালতে মানুষ বিচার পায় না বলেও তোপ দাগা হয়েছে।
Former Bangladesh Prime Minister Khaleda Zia sentenced to 7 years in jail in corruption case: Bangladesh's The Daily Star pic.twitter.com/0H1qeTsH3Z
— ANI (@ANI) October 29, 2018
বেগম জিয়া অসুস্থ থাকায় তিনি ঢাকায় বঙ্গবন্ধু হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিন সাত বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। বেগম জিয়াকে সাহায্য করায় বাকী তিনজনকেও সাত বছরের সাজা শুনিয়েছেন বিচারক।
প্রসঙ্গত, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মোট ৩৬টি মামলা রয়েছে। যার মধ্যে ২টির রায় ঘোষণা হয়েছে। এবং দুটিতেই তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications