গুপ্তচর দিয়ে জঙ্গি হাফিজকে খুনের উদ্যোগ 'বিদেশ'-এর,শঙ্কিত পাকিস্তানের নজরে কোন দেশ
২৬ /১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সঈদকে খুন করার পরিকল্পনায় রয়েছে বিদেশী গোয়েন্দা সংস্থা। কুখ্যাত জঙ্গি হাফিজ সঈদ ইস্যুতে নাম না করে এভাবেই ভারতের দিকে আঙুল তুলছে পাকিস্তান।
২৬ /১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সঈদকে খুন করার পরিকল্পনায় রয়েছে বিদেশী গোয়েন্দা সংস্থা। কুখ্যাত জঙ্গি হাফিজ সঈদ ইস্যুতে নাম না করে এভাবেই ভারতের দিকে আঙুল তুলছে পাকিস্তান। বিশ্বের অন্যতম এই নাশকতাবাদী হাফিজ আপাতত পাকিস্তানে গৃহবন্দী। ভারতের গোয়েন্দা সংস্থা 'র' বা ' রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং' হাফিজকে মারতে চলেছে বলে, তার নিরাপত্তা আরও আটোসাঁটো করেছে পাকিস্তান।

বর্তামানে লাহোরের জোহর টাউনের ১১৬-ই বাড়িটিতে কড়া নিরাপত্তার মধ্যে গৃহবন্দি রয়েছে পাক আশ্রিত এই সন্ত্রাসবাদী। পাকিস্তানের ন্যাশনাল কাউন্টার টেরোররিজম অথরিটির দাবি কোনও বিদেশী গোয়োন্দা সংস্থা চর পাঠিয়ে হাফিজকে খতম করতে চাইছে। এর জন্য দেওয়া হচ্ছে ৮ কোটি টাকার বরাতও।
১৯৯৭ সালের পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় , চলতি বছরের জানুয়ারী থেকে গৃহবন্দি হাফিজ সঈদ। ওয়াকিবহাল মহলের দাবি, সন্ত্রাস ইস্যুতে মার্কিন চাপের কাছে নতি স্বীকার করেই পাকিস্তান হাফিজকে গৃহবন্দি করতে বাধ্য হয়।












Click it and Unblock the Notifications