UN: ভালো প্রতিবেশী হওয়ার চেষ্টা করুন! আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে বার্তা জয়শঙ্করের
সন্ত্রাসবাদ ইস্যুতে ফের একবার পাকিস্তানকে তুলোধোনা ভারতের। তাও আবার কিনা রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে দাঁড়িয়েই। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে যোগ দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আর সেখানে দাঁড়িয়েই সন্ত্রাসবাস ইস্যুতে বার্
সন্ত্রাসবাদ ইস্যুতে ফের একবার পাকিস্তানকে তুলোধোনা ভারতের। তাও আবার কিনা রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে দাঁড়িয়েই। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে যোগ দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আর সেখানে দাঁড়িয়েই সন্ত্রাসবাস ইস্যুতে বার্তা তাঁর। শুধু তাই নয়, সন্ত্রাসবাদের মূল ঘাঁটি পাকিস্তানই।

শুধু তাই নয়, নিজেদের কার্যকলাপ ঠিক করা উচিৎ বলেও মন্তব্য করেন জয়শঙ্কর। এমনকি প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করার কথাও উঠেছে তাঁর মুখে।
পাশাপাশি হিলারি ক্লিনটনের একটি মন্তব্যকে হাতিয়ার করেও পাকিস্তানকে তীব্র আক্রমণ করেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তিনি বলেন, পাকিস্তান সফর চলাকালীন একদা হিলারি ক্লিনটন বলেছিলেন যদি সাপ বাগানে কেউ রাখে তাহলে সেটি প্রতিবেশিদেরই কামড়াবে তা আশা করা ঠিক নয়। অর্থাৎ কার্যকলাপের জন্যেই গোটা বিশ্বই পাকিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্র বলেই মনে করে বলেও মন্তব্য বিদেশমন্ত্রী। বিশ্ব বোকা নয় বলেও মন্তব্য তাঁর। এক আন্তজাতিক মঞ্চে দাঁড়িয়ে এভাবে পাকিস্তানকে আক্রমণ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
#WATCH |...They're ministers in Pakistan who can tell how long Pakistan intends to practice terrorism. World isn't stupid, it increasingly calls out countries, orgs indulging in terrorism...my advice is to clean up your act & try to be good neighbour:EAM S Jaishankar at New York pic.twitter.com/BJYmNcb2Oj
— ANI (@ANI) December 15, 2022
জয়শঙ্কর বলেন, আমরা জানি গোটা বিশ্ব গত দুবছর ধরে করোনার মধ্যে দিয়ে গিয়েছে। আর এই কারণে স্মৃতিগুলি একটু ঝাপসা হয়ে গিয়েছে। কিন্ত্য সন্ত্রাসবাদ কোথা থেকে শুরু হয় বিশ্ব নিশ্চিত ভাবেই ভোলেনি বলেও মন্তব্য বিদেশমন্ত্রীর। এমনকি লাদেনের ঠিকানা দেওয়া নিয়েও আক্রমণ পাকিস্তানকে।
জয়শঙ্কর বলেন, পাকিস্তানকে কীভাবে বিশ্বাস করা যায়, যারা কিনা ওসামা বিন লাদেনের তথ্য দিয়েছিল। তবে পাকিস্তান তাঁদের এই সন্ত্রাদবাদ কার্যকলাপ কতদিন চালু রাখবে তা সে দেশের মন্ত্রীরাই বলতে পারবে বলেও আক্রমণ বিদেশমন্ত্রীর। ফলে ভারতের পরামর্শ মেনে নিজেদের শোধরানের কথাও বলেন জয়শঙ্কর। পাশাপাশি ভালো প্রতিবেশী হওয়ার কথা বলে বিদেশমন্ত্রীর পরামর্শ, আর্থিক বিকাশে মন দিন।
তবে বিশ্ব বোকা নয় বলেও মন্তব্য করেন বিদেশমন্ত্রী। গোটা দেশ সন্ত্রাসবাদ ইস্যুতে বারবার সরব হচ্ছে। তাঁরা সবকিছু যানে বলেও মন্তব্য মোদীর সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীর। বলে রাখা প্রয়োজন,সন্ত্রাসবাদ ইস্যুতে বারবার পাকিস্তানকে বার্তা দিয়েছে ভারত। কিন্ত্য এরপরেও নানা ভাবে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে প্রতিবেশী পাকিস্তান।
#WATCH | The world today sees Pakistan as the epicentre of terrorism, says EAM Dr S Jaishankar at the UN in New York pic.twitter.com/Pfwk36N4CX
— ANI (@ANI) December 15, 2022
শুধু সন্ত্রাসবাদই নয়, নানা ভাবে সীমান্তে ড্রাগ সগ একাধিক পাচার চালাচ্ছে পাকিস্তান। বারবার বার্তা দেওয়ার পরেই রাষ্ট্রসংঘের ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে পাকিস্তান।
সেখানে দাঁড়িয়ে এবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে দাঁড়িয়েই পাকিস্তানকে সন্ত্রাসবাদ ইস্যুতে কড়া বার্তা এস জয়শঙ্করের। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications