বিপদ বাড়ছে শেখ হাসিনার, বাংলাদেশের বিদেশমন্ত্রীর ইঙ্গিতে ভারতের অস্বস্তি বৃদ্ধির জল্পনা

মঙ্গলবার ছেলের এক্স হ্যান্ডেলের মাধ্যমে শেখ হাসিনার এক বিবৃতি সামনে এসেছিল। সেখানে তিনি দেশত্যাগের পর প্রথমবারের জন্য নীরবতা ভেঙে বলেছিলেন, যাঁরা হত্যাকাণ্ড ও ধ্বংসের সঙ্গে জড়িত তাদের বিচার করা হোক।

ঠিক তারপরেই পাল্টা চাপ তৈরি করেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী মহঃ তৌহিদ হোসেন। তিনি বলেছেন, হত্যার অভিযোগ-সহ শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন মামলা বৃদ্ধি পাচ্ছে। তাই বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেবে, ভারতের কাছে তাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে বলবে কিনা।

Sheikh Hasina

  • কী বলেছিলেন শেখ হাসিনা

সম্প্রতি শেখ হাসিনা বলেছিলেন, প্রতিবাদের নামে সারা দেশে ধ্বংসলীলা চলেছে। ছাত্র, শিক্ষক, পুলিশ, সাংবাদিক, সমাজকর্মী, সাধারণ মানুষ, আওয়ামি লিগের নেতা-কর্মী-সহ অনেকের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা ১৯৭৫-এর ১৫ অগাস্টের কথা উল্লেখ করে বলেছিলেন, তাঁর মতো যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদেরকে গভীর সমবেদনা জানাচ্ছেন। আর যারা এই হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে তদন্ত করে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। তিনি আরও বলেছিলেন প্রতিবাদকারীরা শুধু তাঁকেই টার্গেট করেনি, যে বাড়িতে তাঁরা থাকতেন, সেটিকেও টার্গেট করা হয়েছিল। স্মৃতিকে ধূলোয় মেশানো হয়েছে। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি।

  • কী বলছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী

এক সাক্ষাৎকারে বাংলাদেশের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী তৌহিদ হোসেন বলেছেন, অনেক মামলার মুখোমুখি হচ্ছেন শেখ হাসিনা। ফলে দেশের স্বরাষ্ট্র ও আইনমন্ত্রক যদি সিদ্ধান্ত নেয়, তাহলে তাঁকে বলতে হবে বাংলাদেশে ফেরত যেতে।

  • ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি

তিনি বলেছেন, এটা যদি হয়, তাহলে ভারত সরকারের জন্য একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে। তবে তিনি নিশ্চিত ভারত এটা জানে এবং এব্যাপারে তারা (ভারত সরকার) যত্ন নেবে। তবে এব্যাপারে ভারতের বিদেশমন্ত্রকের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

  • হত্যা মামলায় হাসিনার নাম

প্রথমে কোটা সংস্কার নিয়ে আন্দোলন, তারপর হাসিনার দেশত্যাগের পর থেকে বাংলাদেশে হিংসায় মৃতের সংখ্যা প্রায় সাড়ে পাঁচশো। এইসব ঘটনায় হাসিনা মন্ত্রিসভার সিনিয়র সদস্যদের সঙ্গে দুটি হত্যা মামলায় তাঁর নামও করা হয়েছে। ইতিমধ্যে হাসিনা সরকারের মন্ত্রী ও উপদেষ্টাদের মধ্যে অন্তত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

  • হাসিনার বিবৃতিতে অসন্তুষ্ট ইউনুস

তৌহিদ হোসেন বলেছেন, ভারতে থাকা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর যেভাবে বিবৃতি দিচ্ছেন, তাতে তিনি অসন্তুষ্ট। এব্যাপারে ভারতের রাষ্ট্রদূতকে জানানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+