Bangladesh: তলোয়ার দেখিয়ে ধরে বেঁধে ধর্মান্তরণ বাংলাদেশে! ঘরের মাঠেই প্রবল সমালোচনার মুখে ইউনূস
Bangladesh: বাংলাদেশে সংখ্যালঘুদের ধরে বেঁধে ধর্মান্তরণে (Forced Conversions) বাধ্য করা হচ্ছে। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। ধর্মান্তরণে রাজি না হলে তলোয়ার বের করে গলা কাটার হুমকি দিচ্ছে মৌলবাদীরা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করলেন রাধারমণ দাস।
বাংলাদেশে মৌলবাদী (Fundamentalists) উগ্রপন্থীরা সরকার পরিচালনা করছে বলে দাবি করেন তিনি। রাধারমণ দাস বলেন, "ধর্মান্তরণে হুমকি দেওয়া হচ্ছে আমজনতাকে। বাংলাদেশে এমন অনেক ধর্মান্তরণের খবর আমরা পেয়েছি। ধর্ম পরিবর্তনে রাজি না হলে তলোয়ার দেখিয়ে হুমকি দেওয়া হচ্ছে।"

মৌলবাদীদের হুমকির মুখে বাংলাদেশ থেকে নদী সাঁতরে পার হয়ে ভারতে আসা কিশোরীর প্রসঙ্গ টেনে ইসকনের সন্ন্যাসী বলেন, "ওই কিশোরী ও তার পরিবারকে ধর্মান্তরণের হুমকি দেওয়া হয়েছে। আমি ভারত সরকারকে অনুরোধ করব ওই কিশোরীকে নাগরিকত্ব প্রদানের জন্যে। পাশাপাশি তার পরিবারকেও নিরাপত্তা দেওয়া হোক।"
সন্ন্যাসী চিন্ময় প্রভুর (Chinmoy Prabhu) জামিন শুনানি ইচ্ছে করে বিলম্বিত করা হচ্ছে বলেও এদিন ক্ষোভ প্রকাশ করেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট। অযৌক্তিক কারণে কোর্টের শুনানি পিছিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। চিন্ময় প্রভুর হয়ে বাংলাদেশ সরকারকে আইনজীবী নিয়োগ করার আবেদন করেন তিনি। পাশাপাশি চিন্ময় প্রভুর দ্রুত মুক্তির দাবি জানান।
এদিকে, বাংলাদেশে ফের ঘরের মাঠেই তীব্র সমালোচনার মুখে ইউনূসের (Muhammad Yunus) সরকার। বাংলাদেশের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না কড়া সমালোচনা করেন অন্তর্বর্তী সরকারের। তিনি বলেন, "এক চোরের দল গিয়েছে। আরেক দল লুটপাট ও দখলদারির রাজনীতি করছে। এই সরকারের কেউই কাজের মানুষ নয়। গত চার মাস চার দিনে দেশে উল্লেখযোগ্য কোনও পরিবর্তন এখনও হয়নি।"
প্রসঙ্গত, বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে ফের খারিজ করে দেওয়া হয় চিন্ময় প্রভুর জামিনের শুনানি (Bail Hearing) এগিয়ে আনার আবেদন। এবারে আরও এক নতুন যুক্তি খাঁড়া করেছে চট্টগ্রামের আদালত। স্থানীয় আইনজীবী সঙ্গে না থাকায় শুনানির দিন এগিয়ে আনার আবেদন খারিজ করে আদালত। বাংলাদেশে কার্যত বিচারের নামে প্রহসন চলছে।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!












Click it and Unblock the Notifications