দুনিয়ার প্রথম হিজাব পড়া বার্বি ডল এসে গেল, জানেন সে কার প্রতিকৃতি
রিও অলিম্পিকে প্রথম হিজাব পরিহিত আমেরিকান মহিলা হিসাবে মেডেল জিতেছিলেন ইবতিহাজ মুহম্মদ। তাঁকে অনুকরণ করেই বানানো হল নতুন এক বার্বি যে পড়ে রয়েছে হিজাব।
রিও অলিম্পিকে প্রথম হিজাব পরিহিত আমেরিকান মহিলা হিসাবে মেডেল জিতেছিলেন ইবতিহাজ মুহম্মদ। তার পর থেকেই বহু মেয়ের আদর্শ হয়ে উঠেছেন তিনি। আর এবার তাঁকে অনুকরণ করেই বানানো হল নতুন এক বার্বি যে পড়ে রয়েছে হিজাব। তবে এই বার্বি হাতে পেতে গেলে অপেক্ষা করতে হবে ২০১৮ সাল পর্যন্ত। এমনই জানিয়েছে প্রস্তুতকারকরা।

আর এই পুতুলটির হাত ধরেই বার্বির দুনিয়ায় প্রথম হিজাব পড়া বার্বির আবির্ভাব হল। এদিকে, পুতুলটি লঞ্চ হওয়াতে ইবতিহাজ মুহম্মদ জানিয়েছেন, তাঁর ছোট্টবেলার একটা একটা অসম্পূর্ণ শখ পুর্ণতা পেল । তিনি আরও জানিয়েছেন ,যে ছোট্ট মেয়েরা হিসাব পড়ে তাদেরও চেনা আদলের পুতুল তারা পেয়েছে।
Thank you @Mattel for announcing me as the newest member of the @Barbie #Shero family! I’m proud to know that little girls everywhere can now play with a Barbie who chooses to wear hijab! This is a childhood dream come true 😭💘 #shero pic.twitter.com/py7nbtb2KD
— Ibtihaj Muhammad (@IbtihajMuhammad) November 13, 2017
ইবিতহাজ তাঁর ছোট্টবেলার ঘটনা জানাতে গিয়ে এদিন বলেন, ছোটবেলায় টিস্যুদিয়ে পুতুলের মাথায় তিনি হিজাব তৈরি করে পড়িয়ে দিতেন। আর সেই পুতুল নিয়ে খেলতেন। এবার থেকে ছোট্টদের আর সেই কাজ করতে হবে না। তারা হাতেই পেয়ে যাবে হিজাব পড়া বার্বি।












Click it and Unblock the Notifications