ভিআইপি 'বন্দি' বিজয় মাল্য! বিশেষ ভাবে সাজানো হচ্ছে আর্থার রোড জেল, জেনে নিন বিস্তারিত
ভারতের তরফ থেকে জানানো হয় বিজয় মাল্যকে মুম্বইয়ের আর্থার রোডের জেলে রাখা হবে। সেপ্টেম্বরে যখন এই মামলা ফের লন্ডের আদালতে উঠবে সেই সময় কারাগারের ভিডিও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতে হাতে বিজয় মাল্যকে তুলে দেওয়া হলে, তাকে রাখা হবে মুম্বইয়ের আর্থার রোড জেলে। তার জন্য বিশেষ ভাবে সাজিয়ে তোলা হয়েছে জেলের একটি অংশ বিশেষ ভাবে সাজানো হয়েছে। লন্ডনের আদালতে এমনটাই জানিয়েছেন ভারতের তরফে থাকা আইনজীবী।

মঙ্গলবার লন্ডনে বিজয় মাল্যের প্রত্যার্পণ সংক্রান্ত শুনানিতে উল্লেখযোগ্য কিছু মতামত উঠে আসে। আদালতের তরফ থেকে ভারতে যে জেলে তাকে রাখা হবে, সেই জেলের ব্যবস্থাপনার ভিডিও দেখতে চাওয়া হয়। ভারতের তরফ থেকে জানানো হয় বিজয় মাল্যকে মুম্বইয়ের আর্থার রোডের জেলে রাখা হবে। সেপ্টেম্বরে যখন এই মামলা ফের লন্ডন আদালতে উঠবে সেই সময় জেলের ভিডিও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আইনজীবীর মাধ্যমে বিজয় মাল্য জানিয়েছেন, ভারতের তরফ থেকে জেলের যে ছবি দেওয়া হয়েছে, তাতে প্রাকৃতিক কোনও আলো নেই। মুক্ত বাতাসও নেই। মাল্যের আইনজীবী আরও জানিয়েছেন, বিশেষ প্রক্রিয়ায় ছবিগুলি তোলা হয়েছে। বিশাল উঁচু দেওয়ালের মাধ্যমে ভিতরে কী ভাবে আলো যাবে, প্রশ্ন তুলেছেন মাল্যের আইনজীবী।
ভারতের তরফে অবশ্য দাবি করা হয়েছে, জেলের অভ্যন্তরীণ পরিস্থিতি, মানবাধিকার কমিশনের দেওয়া গাইডলাইন অনুসারেই। ভারত তাদের আইনজীবীর মাধ্যমে জানিয়েছে, খোলা আলো-বাতাস এবং ওয়াস্টার্ন টয়লেট, পরিচ্ছন্ন বিছানার বন্দোবস্ত করা হয়েছে বিজয় মাল্যের জন্য।
বিচারক এম্মা আরবাথনট কারাগারের অভ্যন্তরের ভিডিও জমা দিতে বলেছেন, ভারতের আইনজীবীকে।












Click it and Unblock the Notifications