India slams Bangladesh: মুর্শিদাবাদের মুসলিমদের নিয়ে বাংলাদেশের মাথাব্যথা! 'নিজের চরকায় তেল দিন,' জবাব ভারতের

India slams Bangladesh: গত অগাস্টে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে আসার পর থেকেই চূড়ান্ত নিপীড়নের শিকার হয়েছেন সেদেশের হিন্দুরা। বাংলাদেশের কোণায় কোণায় হিন্দু নিধন হয়েছে। বিনা বিচারে হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুকে জেলবন্দি করে রেখেছে ইউনূসের প্রশাসন। আর তারাই কিনা ভারতের সংখ্যালঘু মুসলিমদের সুরক্ষার কথা বলছে। পাল্টা জবাব দিল ভারতও।

মুর্শিদাবাদে হিংসার জেরে ঘরছাড়া হতে হয়েছে হিন্দু পরিবারগুলিকে। ওয়াকফ প্রতিবাদের নামে ৮ এপ্রিল থেকে শুরু হওয়া হিংসার জেরে হিন্দুদের ঘরবাড়ি, দোকানঘর ভাঙচুর ও লুঠপাট হয়েছে। বাংলাদেশ যোগের ইঙ্গিত মিলেছে বলে দাবি করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক। সেই অভিযোগ খারিজ করে দিয়ে বাংলাদেশের প্রেস সচিব সফিকুল আলম উল্টে ভারত ও পশ্চিমবঙ্গ সরকারকে মুসলিম জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করার আর্জি জানায়।

bangladesh

পাল্টা জবাবে এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার নিয়ে ভারত এতদিন উদ্বেগ প্রকাশ করেছে, এবার বাংলাদেশ মুর্শিদাবাদের হিংসার সুযোগ নিয়ে পাল্টা ব্যঙ্গ করতে শুরু করেছে। অথচ বাংলাদেশে হিন্দু নিধনে জড়িত অপরাধীরা খুলেআম ঘুরে বেড়াচ্ছে। ভারতের বিষয়ে নাক না গলিয়ে বাংলাদেশের উচিত আগে নিজের দেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা, স্পষ্ট বার্তা বিদেশমন্ত্রকের।

Take a Poll

হাসিনা পরবর্তী সময়ে মহম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বহু ঘটনা শিরোনামে উঠে এসেছে। গত মার্চ মাসেই সংসদে এ নিয়ে পরিসংখ্যান পেশ করেছিলেন ভারতের বিদেশমন্তরী এস জয়শঙ্কর। তিনি জানান, বাংলাদেশে ২০২৪ এর গণঅভ্যুত্থানের পর থেকে ধর্মীয় সংখ্যালঘুদের উপর প্রায় ২৪০০টি অত্যাচারের ঘটনা ঘটেছে। ২০২৫ সালে এখনও পর্যন্ত এমন ৭৫টি ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

শুক্রবার হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদে রওনা দিয়েছেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনই না যেতে রাজ্যপালকে অনুরোধ জানিয়েছিলেন। মুর্শিদাবাদে হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ২৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ওয়াকফ প্রতিবাদের নামে সরকারি সম্পত্তিরও বিনাশ করা হয় মুর্শিদাবাদে। সুতি, সামশেরগঞ্জ, জঙ্গিপুর ও ধুলিয়ানে দফায় দফায় সংঘর্ষ হয়। হিংসার ঘটনায় ৩ জনকে খুনও হতে হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+