মিলখা সিং: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের 'উড়ন্ত শিখ'
মিলখা সিং: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের 'উড়ন্ত শিখ'
কোভিড-১৯ সংক্রান্ত জটিলতায় ৯১ বছর বয়সে মারা গেছেন ভারতের অন্যতম সেরা অ্যাথলিট মিলখা সিং।
'দ্যা ফ্লাইয়িং শিখ' বা 'উড়ন্ত শিখ' উপাধি পাওয়া মি. সিং চারবার এশিয়ান গোল্ড মেডেল বিজয়ী হয়েছিলেন। ১৯৬০ এর রোম অলিম্পিকে চারশ মিটার দৌড়ে তিনি চতুর্থ হয়েছিলেন।
২০১৩ সালে তার জীবনী নিয়ে বলিউডে 'ভাগ মিলখা ভাগ' নামের চলচ্চিত্র নির্মাণ হয়েছিল।
মিলখা সিং-য়ের স্ত্রী নির্মল খের-যিনি নিজেও একসময় ভলিবল ক্যাপ্টেন ছিলেন- আগের সপ্তাহেই ৮৫ বছর বয়সে মারা যান।
গত মাসে করোনাভাইরাসে আক্রান্ত হন মিলখা সিং। চণ্ডীগড়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।
প্রয়াত অ্যাথলিটের শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মিলখা সিংকে স্বাধীন ভারতের খেলা জগতের প্রথম তারকা বলে বর্ণনা করা হয়ে থাকে।
মিলখা যেভাবে ভারতে ট্রাক এবং মাঠে দাপিয়ে বেড়িয়েছেন, তা কিংবদন্তীর পর্যায়ে চলে গেছে।
আন্তর্জাতিক অ্যাথলিট চ্যাম্পিয়নশীপে তিনি পাঁচবার স্বর্ণপদক পেয়েছেন। ৮০টি দৌড়ের মধ্যে ৭৭টিতে জয় পাওয়ায় ১৯৫৯ সালে তাকে হেলম ওয়ার্ল্ড ট্রফি দেয়া হয়।
ব্রিটিশ ভারতে একটি ছোট গ্রামে বড় হয়ে ওঠেন মিলখা সিং।
মুলতান প্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে তাঁর ছেলেবেলা কাটে। ভারত ভাগের সময় তাঁর চোখের সামনে তার পিতা-মাতা এবং সাত ভাইবোনকে হত্যা করা হয়।
যখন তাঁর পিতা পড়ে যান, তাঁর শেষ শব্দ ছিল, 'ভাগ মিলখা ভাগ' বা মিলখা, দৌড়ে পালা।
সেই ছেলে দৌড়াতে শুরু করে- প্রথমে নিজের জীবন বাঁচানোর জন্য, পরবর্তীতে পদক পাওয়ার জন্য।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে














Click it and Unblock the Notifications