অতিথি তুম কব যাওগে? বিরক্ত হয়ে অতিথিদের গুলি করে বসলেন ফ্লোরিডার মহিলা
অভিযোগ, গৃহকর্ত্রী অতিথিদের চেঁচামেচিতে বিরক্ত হয়ে তাঁদের চলে যেতে বলেন এবং তারপর পা লক্ষ্য করে গুলি চালান
কয়েক বছর আগে বলিউডে একটি ছবি হয়েছিল "অতিথি তুম কব যাওগে"। মজার সেই ছবিতে দেখা গিয়েছিল বাড়িতে কোনও অবাঞ্ছিত অতিথি পাত পেড়ে বসে না ওঠার নাম না করলে গৃহস্থের কী করুণ দশা হয়।
কিনতু ছবিতে সেই অতিথিকে বাড়ি থেকে বের করার নানা কসরত দর্শকের কাছে মজাদার মনে হলেও বাস্তবে এমনই একটি ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে যার অন্ত হয়েছে গুলিচালনায়।

বিবিসিতে প্রকাশিত একটি খবর অনুযায়ী, ফ্লোরিডা রাজ্যের পানামা সিটি শহরে এলেনা স্যাভেল নামে ৩২ বছর বয়সী এক তরুণী গত সোমবার (নভেম্বর ২১) তাঁর বাড়িতে এক অতিথি দম্পতিকে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত গুলি করে বসেন। স্যাভেল অবশ্য বুদ্ধি করে অতিথিদের পা লক্ষ্য করে গুলি করেছিলেন যার ফলে প্রাণহানির ঘটনা ঘটেনি।
কিনতু বিরক্ত হলেন কেন স্যাভেল?
পুলিশ সূত্রের মতে, স্যাভেলের অতিথিরা তাঁর বাড়িতে অতিরিক্ত বেশি সময় কাটানোর পাশাপাশি চিৎকার-চেঁচামেচিও করেও তাঁকে বিরক্ত করছিলেন। পুলিশ জানায় স্যাভেল প্রথমে তাঁদের প্রথমে চলে যেতে বলেন এবং তারপর গুলি চালান। আহত অতিথিদের হাসপাতালে ভর্তি করা হয়। স্যাভেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের জানিয়েছে এদিন এক মহিলা তাঁর এক পুরুষ বন্ধুকে নিয়ে আসেন স্যাভেলের বাড়িতে। স্যাভেল জানান এরপর সবাই মিলে তাঁর বাড়িতে প্রবল হইচই শুরু করলে তিনি ধৈর্য হারিয়ে তাঁর ২২-ক্যালিবার বন্দুকটি বের করে গুলি চালিয়ে দেন অতিথিদের লক্ষ্য করে। গুলিবিদ্ধ হন স্যাভেলের নিজের পুরুষবন্ধুও যিনি সেখানে উপস্থিত ছিলেন।












Click it and Unblock the Notifications