নেপালে মাঝ আকাশে ২২ জন যাত্রীকে নিয়ে 'উধাও' বিমান, রয়েছেন একাধিক ভারতীয়

নেপালে মাঝ আকাশে উধাও যাত্রীবাহী বিমান। গত এক ঘন্টা ধরে বিমানটি'র কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। জানা যাচ্ছে, ওই বিমানে ২২ জন যাত্রী ছিল। যার মধ্যে চার জন ভারতীয়ও সেই বিমানে রয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও অন্য দেশেরও নাগরিক র

নেপালে মাঝ আকাশে উধাও যাত্রীবাহী বিমান। গত এক ঘন্টা ধরে বিমানটি'র কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। জানা যাচ্ছে, ওই বিমানে ২২ জন যাত্রী ছিল। যার মধ্যে চার জন ভারতীয়ও সেই বিমানে রয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও অন্য দেশেরও নাগরিক রয়েছে বলে জানা যাচ্ছে। সকাল ৯ টা বেজে ৫৫ মিনিটে নেপালের পোখরা থেকে জমশমের উদ্দেশ্যে রওনা দেয় ওই বিমানটি।

নেপালে মাঝ আকাশে ২২ জন যাত্রীকে নিয়ে উধাও বিমান

প্রায় কিছুক্ষণ পরেই বিমানটি'র সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন হয়ে যায় বলে খবর।

প্রায় এক ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি বলেই খবর। সবরকম ভাবে সেটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে, ঘটনার পরেই উদ্ধারকাজ শুরু হয়েছে বলে খবর। একাধিক হেলিকপ্টারকে পাঠানো হয়েছে। আকাশ পথে বিমানটির খোঁজ চালানো হচ্ছে।

এছাড়া ভারতের তরফেও উদ্ধারকাজে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। বেশ কয়েকটি হেলিকপ্টার উদ্ধারকাজে নামানো হয়েছে বলে জানা যাচ্ছে। একাধিক জায়গাতে সেগুলি তল্লাশি চালাচ্ছে বলে খবর।

তবে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জেলা আধিকারিক নেত্র প্রসাদ শর্মা জানিয়েছেন, বিমানটিকে শেষবারের জন্যে মুস্তাগ জেলার জমশমের আকাশে শেষবারের জন্যে দেখা যায়। আর এরপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না বলেই খবর। তবে নেপাল সেনার তরফে মনে করা হচ্ছে, বিমানটি সম্ভবত ভেঙে পড়েছে। নেপাল সেনার তরফেও উদ্ধারকাজে হাত লাগানো হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

ঘটনা সামনে আসার পর থেকেই নেপাল বিমানবন্দরে ভিড় জমাচ্ছেন বিমানে থাকা যাত্রীদের আত্মীয়রা। সবাই খোঁজ পেতে চাইছেন। বর্তমান পরিস্থিতির বিষয়ে জানার চেষ্টা করছেন। ইতিমধ্যে নেপাল বিমানবন্দরে কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে নেপালে থাকা ভারতীয় হাইকমিশনও বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা যাচ্ছে।

বলে রাখা প্রয়োজন, নেপালের ওই অভিশপ্ত বিমানে চারজন ভারতীয় রয়েছেন। পাশাপাশি রয়েছেন তিনজন জাপানের নাগরিক। বাকি সবাই নেপালের মানুষ রয়েছেন বলেই খবর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার পর আপাতত সমস্ত উড়ান নেপাল থেকে বন্ধ রয়েছে বলে জানা যাচ্ছে।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস আগেই চিনের একটি বিমান মাঝ আকাশে ভেঙে পড়ার খবর সামনে এসেছিল। যা নিয়ে সম্প্রতি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নেপালের বিমান উধাও হয়ে যাওয়ার খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+