Attack at Netanyahu's Home: ইজরায়েলের প্রধানমন্ত্রীর বাড়িতে বোমাবর্ষণ, ড্রোন হামলার ২ মাসের মাথায় ফের আক্রমণ
Attack at Netanyahu's Home: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে বোমাবর্ষণ। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কাসেরিয়ার বাসভবনে পরপর আছড়ে পড়ে দুটি ফ্ল্যাশ বম্ব (Flash bomb Attack)। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, প্রধানমন্ত্রীর বাড়ির বাগানে এসে পড়ে বোমা দুটি। দাউ দাউ করে মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। বোমা হামলার গোটা মুহূর্ত ধরা পড়েছে সিসি ক্যামেরায়।
স্বয়ং প্রধানমন্ত্রীর বাড়িতে বোমা নিক্ষেপকে 'গুরুতর' ঘটনা বলেই মনে করছে ইজরায়েল (Israel)। যদিও হামলার সময় নেতানিয়াহু (Benjamin Netanyahu) ও তাঁর পরিবারের কেউই বাড়িতে ছিলেন না বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। তবে প্রধানমন্ত্রীর বাড়িতে বোমা হামলা ভয়ঙ্কর ও অত্যন্ত উদ্বেগের বলে জানিয়েছে ইজরায়েল। ঘটনার ইতিমধ্যেই তদন্তও শুরু করেছে ইজরায়েল।

গত অক্টোবরের ১৯ তারিখে এই একই বাড়িতে ড্রোন হামলা (Drone Attack) চালিয়েছিল জঙ্গিরা। পরে সেই হামলার দায় স্বীকার করে ইরানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী হিজবুল্লা (Hezbollah)। শনিবারের ফ্ল্যাশ বোমার হামলার পেছনে কে বা কারা রয়েছে তা এখনও জানা না গেলেও, হামলায় হামাস (Hamas) জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে বলে অনুমান ইজরায়েলের।
প্রধানমন্ত্রীর বাড়িতে বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজ়গ (Isaac Herzog)। এক্স হ্যান্ডেলে পোস্টে ক্ষোভ উগড়ে দেন তিনি। ইজরায়েলের অভ্যন্তরীন গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধানের সঙ্গে কথা প্রেসিডেন্টের। হামলার তদন্ত করে জড়িতদের যথা শীঘ্রই সম্ভব শাস্তির দাবি তুলেছেন তিনি।
গত অক্টোবরে ড্রোন হামলার পর তাঁকে ও তাঁর স্ত্রীকে হিজবুল্লা প্রাণে মারতে চায় বলে দাবি করেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু সেসময়ও নেতানিয়াহু বাড়ি না থাকায় রক্ষা পান। গত সেপ্টেম্বরের ২৩ তারিখ থেকে লেবাননে হিজবুল্লার ঘাঁটিগুলিকে টার্গেট করে বোমা নিক্ষেপ করেছে ইজরায়েল। পাল্টা কাসেরিয়া শহরে বারবার আক্রমণ চালিয়েছে হিজবুল্লা।
শনিবার ইজরায়েলের হাইফা শহরে ধর্মীয় উপাসনালয়ে হামলা চালায় হিজবুল্লা। ঘটনায় ২ জন গুরুতর জখম হন। ইজরায়েলি সেনার দাবি, লেবাননের দিক থেকে কমপক্ষে ১০টি মিসাইল ধেয়ে এসেছে এপাড়ে। উত্তর ইজরায়েলে রকেট হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লা। ইজরায়েলের নৌসেনা ঘাঁটি ধ্বংস করতেই রকেট হামলা চালানো হয় বলে স্বীকার করেছে হিজবুল্লা জঙ্গিগোষ্ঠী।












Click it and Unblock the Notifications