অনায়াসেই ফাইজারকে কাবু করছে ডেল্টা ভ্যারিয়েন্ট, প্রকাশ্যে রিপোর্ট

অনায়াসেই ফাইজারকে কাবু করছে ডেল্টা ভ্যারিয়েন্ট, প্রকাশ্যে রিপোর্ট

করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের শেষ নেই গোটা বিশ্বে। একাধিক দেশে এই ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। এদিকে আবার হু-র অনুমোদন পাওয়া ফাইজার ভ্যাকসিন নাকি ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবিলায় তেমন সক্ষম নয়। এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। বিশ্বের একাধিক দেশে করোনা সংক্রমণ ফের বাড়তে থাকায় প্রকাশ্যে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

ডেল্টা ভ্যারিয়েন্ট

ডেল্টা ভ্যারিয়েন্ট

এখনও পর্যন্ত করেনার যে কটি ভ্যারিয়েন্ট প্রকাশ্যে এসেছে তারমধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ভ্যারিয়েন্ট ডেল্টা। বিশ্বের ৮০টি দেশে এই ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। যে সব দেশে ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে তারমধ্যে ভারতও রয়েছে। ভারতে ভয়ঙ্কর ভাবে সংক্রমণ ছড়িয়েছে ডেল্টা। একটা সময়ে ব্রিটেনেও ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ভয়ঙ্কর আকার নিয়েছিল।

কাজ করছে না ফাইজার

কাজ করছে না ফাইজার

সম্প্রতি একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। তাতে জানা গিয়েছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে নাকি কাজ করছে না ফাইজার ভ্যাকসিন। অথচ এই ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে হু। ইজরায়েল সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে ৬ জুন পর্যন্ত ইজরায়েলের বাসিন্দাদের ৬৪ শতাংশ ফাইজার ভ্যাকসিন পেয়েছিলেন। কিন্তু জুলাই মাস থেকে ভ্যাকসিন নেওয়ার পরেও ৯৪ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তার অন্যতম কারণ ডেল্টা ভ্যারিয়েন্ট। আর ফাইজার তেমন ভাবে কাজ করছে না ডেল্টা ভ্যারিয়েন্টে।

প্রস্তুতকর্তাদের পাল্টা দাবি

প্রস্তুতকর্তাদের পাল্টা দাবি

ফাইজার প্রস্তুতকারী সংস্থাগুলি পাল্টা দাবি করেছেন, তাঁদের তৈরি ভ্যাকসিনএখনও যথেষ্ট পরিমানে সুরক্ষা দিতে সক্ষম। ডেল্টার মতো ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও প্রতিরোধ গড়তে পারে এই ভ্যাকসিন। সেকারণেই সংক্রমণ বাড়লেও অনেকেই েতমন করে হাসপাতালে ভর্তি হননি। এর থেকেই প্রমাণ হয় ফাইজার এখনও যথেষ্ট সক্রিয় ভাবে করোনা ভ্যারিয়েন্ট মোকাবিলা করতে সক্ষম।

সবচেয়ে বেশি টিকাকরণ ইজরায়েলে

সবচেয়ে বেশি টিকাকরণ ইজরায়েলে

সবার আগে সবচেয়ে বেশি টিকাকরণ হয়েছে ইজরায়েলে। দেশের ৫৭ শতাংশ মানুষ করোনা টিকা পেয়ে গিয়েছেন। তারপরেও হঠাৎ করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে দেশে। ইতিমধ্যেই নতুন করে করেনা আক্রান্ত হওয়া ৫৫ শতাংশ রোগীর করোনা টিকাকরণ হয়েছে ইজরায়েলে। তারপরেই ফাইজার নিয়ে এই দাবি ঘুম উড়িয়েছে অনেক দেশেরই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+