বিশ্ব মঞ্চে মোদীর ভারতের পাশে বিভিন্ন দেশ! আটকে গেল পাকিস্তানের ষড়যন্ত্র, রক্ষা ২ ভারতীয়র
বিশ্ব মঞ্চে ভারতের পাশে বহু দেশ। যার জেরে পাকিস্তানের ষড়যন্ত্রের মোকাবিলা করতে পারল ভারত। পাকিস্তান চেয়েছিল দুই ভারতীয়কে বিশ্বের জঙ্গি তালিকায় অন্তর্ভুক্ত করতে। কিন্তু আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স,
বিশ্ব মঞ্চে ভারতের পাশে বহু দেশ। যার জেরে পাকিস্তানের ষড়যন্ত্রের মোকাবিলা করতে পারল ভারত। পাকিস্তান চেয়েছিল দুই ভারতীয়কে বিশ্বের জঙ্গি তালিকায় অন্তর্ভুক্ত করতে। কিন্তু আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম একযোগে এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ফলে রাষ্ট্র সংঘের নিরাপত্তা পরিষদের ১২৬৭ স্যাংশন কমিটিতে পরাজিত হয় পাকিস্তান।

নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী দেশগুলির সাহায্য
ভারতকে যে দেশগুলি সাহায্য করেছে, তাদের মধ্যে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ। অন্যদিকে জার্মানি ও বেলজিয়াম অস্থায়ী সদস্য দেশ।

প্রথমে তালিকা তৈরিতে বাধা, পরে প্রস্তাব ব্লক
প্রথমে ভারতের বন্ধু দেশগুলি পাকিস্তানের তালিকা তৈরিতে বাধা দেয়। পরে পাকিস্তানের প্রস্তাব ব্লক করে দেয়।

পাকিস্তানের তালিকায় অভিযুক্ত ভারতীয়রা
পাকিস্তানের তালিকায় অভিযুক্ত দুই ভারতীয় হলেন গোবিন্দ পট্টনায়েক দুগ্গিভালাসা এবং আপ্পাজি আঙ্গারা। জুলাই মাসে পাকিস্তান তাদের সব ঋতুর বন্ধু চিনের সহযোগিতায় বালুচিস্তান ও পেশোয়ারে জঙ্গি হামলার প্রসঙ্গ তুলে ধরে এফআইআর করেছিল। সেই সময় তালিকায় ছিলেন চার ভারতীয়। যাঁরা আফগানিস্তানে কাজ করতেন এবং ভারতে ফিরেও এসেছেন।
আঙ্গারা কাবুলের এক ব্যাঙ্কে সফটঅয়্যার ডেভেলপার হিসেবে কাজ করতেন। তাঁকেই ২০১৭-র ১৩ ফেব্রুয়ারি লাহোরের মল রোডে জঙ্গি হামলায় অভিযুক্ত করেছিল। এছাড়াও ২০১৪ সালের ১৬ ডিসেম্বর পেশোয়ারের আর্মি স্কুলে হামলাতেও তাঁকে অভিযুক্ত করেছিল পাকিস্তান।
অন্যদিকে, দুগ্গিভালাসাএক কোম্পানি প্রধান হিসেবে আফগানিস্তানে গিয়েছিলেন। তাঁকে ২০১৮-র ১৩ জুলাই বালোচিস্তানে হামলায় অভিযুক্ত করে পাকিস্তান। যে হামলায় ১৬০ জনের মৃত্যু হয়েছিল।

ভারতের অভিযোগ
নিউইয়র্কে রাষ্ট্র সংঘের নিরাপত্তা পরিষদে ভারতের প্রতিনিধি টিএস তিরুমূর্তি টুইট করে বলেছেন, পাকিস্তান জঙ্গিবাদে ধর্মীয় রূপ দিতে চেয়েছিল। যা ব্যর্থ হয়েছে। ভারতের অভিযোগ, জঙ্গি মাসুদ আজহারকে যেভাবে যেভাবে গ্লোবাল টেররিস্ট হিসেবে ঘোষণা করা হয়েছিল, ঠিক সেইভাবেই পাল্টা আক্রমণ হানতে চাইছিল পাকিস্তান।












Click it and Unblock the Notifications