পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি চুরি! মার্কিন মুলুকে পাকড়াও পাকিস্তান, ফের পুড়ল মুখ
পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি চুরি! মার্কিন মুলুকে পাকড়াও পাকিস্তান, ফের পুড়ল মুখ
পারমানবিক শক্তি বাড়ানোর জন্য শেষপর্যন্ত চুরির রাস্তা নিল পাকিস্তান। পাকিস্তানের পাঁচ ব্যবসায়ী পারমানিক অস্ত্রের প্রযুক্তি চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে পারমানিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র চুরি করতে গিয়ে ধরা পড়েন তিনি। অভিযোগ তাঁরা অস্ত্র প্রযুক্তি চুরির একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক চালানোর চেষ্টা করছিলেন।

সহকারী অ্যাটর্নি জেনারেল জেম ডেমারস এক বিবৃতিতে বলেছিলেন, অভিযুক্তরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এমনই সব জিনিস পাচার করেছে যা এ দেশের জাতীয় সুরক্ষার পক্ষে বিপজ্জনক, বিপজ্জনক দু-দেশের অস্ত্রচুক্তির পক্ষেও। এই ঘটনায় কূটনৈতিক মহলেও তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
যে পাঁচ জন পাকিস্তানের ব্যবসায়ী হাতেনাতে ধরা পড়েছেন, তাঁরা আমেরিকা যুক্তরাষ্ট্রের বাইরে থাকেন। তাঁদের গ্রেফতার করা হয়নি। তাদের অক্টোবরে একটি গ্রেড জুরি দ্বারা অভিযুক্ত করা হয়েছে। এই অভিযোগ আদালতে পেশ হওয়ার পর তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মুলতুবি রয়েছে।
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে 'বিজনেস ওয়ার্ল্ড' নামে একটি সংস্থা পরিচালনা করতেন অভিযু্ক্ত পাঁচ ব্যবসায়ী। তাঁরা হলেন মহম্মদ কামরান ওয়াল (৪১),মহম্মদ আহসান ওলী (৪৮), ওন্টিরিওর মিসিসাগা শহরের হাজী ওয়াল মুহাম্মদ শেখ (৮২), হংকংয়ের আশরাফ খান মহম্মদ এবং ইংল্যান্ডের আইলফোর্ডের আহমেদ ওয়াহেদ (৫২)। ।
তাঁদের বিরুদ্ধে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক শক্তি আইন এবং রফতানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বিশেষ এজেন্ট জেসন মোলিনা বলেন, এই পাঁচ ব্যক্তির আচরণ মার্কিন রফতানি আইন লঙ্ঘনের চেয়েও বেশি সন্দেহজনক ছিল। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষার সঙ্গে জড়িত।
অভিযোগ অনুসারে, ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯-এর অক্টোবরের মধ্যে পাঁচটি মার্কিন পণ্য পাকিস্তানের উন্নত প্রকৌশল গবেষণা সংস্থা এবং পাকিস্তান পারমাণবিক শক্তি কমিশনের জন্য রফতানি লাইসেন্স ছাড়াই কিনেছিল।












Click it and Unblock the Notifications