ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা, নিহত অন্তত ৫, আতঙ্ক ইলিনয়

শিকাগোর অদূরে ইলিনয়ে একটি ওয়্যারহাউসে এক বন্দুকবাজের হামলায় নিহত হলেন পাঁচ জন। ফের একবার আতঙ্ক ছড়াল আমেরিকায়।

শিকাগোর অদূরে ইলিনয়ে একটি ওয়্যারহাউসে এক বন্দুকবাজের হামলায় নিহত হলেন পাঁচ জন। ফের একবার আতঙ্ক ছড়াল আমেরিকায়। অভিযুক্তকে তার চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল। ক্ষিপ্ত হয়ে সে পাঁচ সহকর্মীকে মেরে ফেলেছে। ঘটনায় আহত হয়েছেন পাঁচ পুলিশ আধিকারিকও।

ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা, নিহত অন্তত ৫

অরোরা পুলিশ প্রধান ক্রিস্টেন জিম্যান বলেছেন, অভিযুক্তের নাম গ্যারি মার্টিন। বয়স ৪৫ বছর। হেনরি প্র্যাট কোম্পানিতে ১৫ বছর ধরে সে কাজ করছিল। তারই ওয়্যার হাউসে শুক্রবার হামলার ঘটনা ঘটে। এটি শিকাগো পশ্চিম থেকে ৪০ কিমি দূরে অবস্থিত।

অভিযুক্তের এর আগে কোনও অপরাধের সঙ্গে সম্পর্ক রয়েছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। দেখা গিয়েছে ১৯৯৫ সালে মিসিসিপিতে একটি ঘটনায় মার্টিনকে দোষী সাব্যস্ত করা হয়।

মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা নিমিত্ত ব্যাপার হয়ে গিয়েছে। গতবছর এই সময়ে ফ্লোরিডার একটি স্কুলে ১৭জন বন্দুকবাজের হামলায় নিহত হয়।

ওয়্যারহাউসে ঢুকেই বন্দুক থেকে গুলি চালাতে শুরু করে মার্টিন। সঙ্গে সঙ্গে অনেকে আহত হন। তারপর পুলিশ গিয়ে তাকে আটকাতে গেলে তারাও কয়েকজন আহত হন। শেষ অবধি দেড় ঘণ্টার প্রচেষ্টায় বন্দুকবাজকে গুলি করে মারতে সমর্থ হন মার্কিন পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+