Russian Missile attack: ইউক্রেনের শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা কাড়ল পাঁচ প্রাণ, ১১ শিশুসহ ৩৭ জন আহত

ইউক্রেনের শহরে ফের রুশ ক্ষেপণাস্ত্র হামলা হল। ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের শহরে পাঁচজনের মৃত্যু হয়েছে। ১১ শিশুসহ ৩৭ জন জখম হয়েছেন। শনিবার ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভের একটি এলাকায় রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এলাকাবাসী যখন ধর্মীয় ছুটি উদযাপনের জন্য গির্জায় যাচ্ছিলেন, তখনই হামলা চলে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওই দলে ছিলেন ১১ জন শিশু। রাশিয়া ওই গির্জা লক্ষ করেই ক্ষেপণাত্র ছোড়ে। এই ঘটনায় নিহত হয়েছেন পাঁচ জন। বাকিরা জখম হয়েছেন। জখমদের তালিকায় রয়েছে ওই ১১ শিশু। রাশিয়ার ক্ষেপণাস্ত্রটি চেরনিহিভ শহরের একেবারে কেন্দ্রস্থলে আঘাত হেনেছে।

Russian Missile attack

ওই কেন্দ্রস্থলেই রয়েছে লিটেকনিক ইউনিভার্সিটি, থিয়েটার বিভিন্ন সৌধ। তাই ওই এলাকাটিকে টার্গেট করা হয়। তার ফলে গির্জা অভিমুখে যাওয়ার সময় স্থানীয় মানুষজনের উপরই নেমে আসে আঘাত। যে সময়ে রাশিয়া ফের আঘাত করল ইউক্রেনের উপর, সেইসময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বাইরে রয়েছেন।

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বর্তমানে সুইডেন সফরে রয়েছেন। এই হামলার পর তিনি জানিয়েছেন, রাশিয়ার এর যোগ্য জবাব দেওয়া হবে। যেভাবে হিংসা ছড়াচ্ছে রাশিয়ার তার ক্ষমা নেই। ইউক্রেনের মানুষের রক্ত ঝরিয়ে যুদ্দ জিইয়ে রেখেছে রাশিয়া, তাই শাস্তি তাদের পেতেই হবে।

তিনি বলেন, শনিবার ফের একটা ক্ষতির দিনে রূপান্তরিত করেছে রাশিয়া। আবার প্রাণ নিয়েছে ইউক্রেনের মানুষের। জেলেনস্টকি তাঁর টেলিগ্রাম পোস্টে এই বার্তা দেওয়ার পাশাপাশি তিনি একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ছোটো ভিডিও-তে দেখা যাচ্ছে, থিয়েটারের সামনে একটি রাস্তাজুড়ে ধ্বংসাবশেষ রয়েছে ছড়িয়ে-ছিটিয়ে।

ওই থিয়েটারের সামনে পার্ক করা গাড়িগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাড়ির ভিতরে ঝুলে রয়েছে দেহ। ওই সংক্ষিপ্ত ভিডিওতে দেখা যাচ্ছে সেই ছবিও। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে যে ধ্বংসলীলা শুরু করেছিল, তা এখনও শেষ হয়নি। এখনও সমানে ক্ষেপণাস্ত্র হামলা, বিমান হামলা, ড্রেন হামলা চালিয়ে যাচ্ছে।

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের বহু শহর আগেই ধ্বংস হয়েছে। বহু সৌধ বেঙে চুরমার হয়ে গিয়েছে। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। তবু রাশিয়া থামেনি। ইউক্রেনেকর তরফেও প্রত্যাঘাত করা হয়েছে। তারপরও দেড় বছর অতিক্রান্ত এখনও লড়াই চলছে। দু-পক্ষই একে অপরকে জবাব দিয়ে চলেছে। তার ফলে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+