নিউ ইয়র্কে ফের বন্দুকবাজের হামলা, আহত শিশু সহ ৫, সতর্কতা জারি আমেরিকায়

মার্কিন যুক্তরাষ্ট্রে ফের বন্দুকবাজের হামলায় আহত হয়েছেন অন্তত ৫জন। তার মধ্যে ৮ বছর বয়সী এক শিশুও রয়েছে। স্থানীয় সময় রাত ৯টা নাগাদ নিউ ইয়র্কে ঘটনাটি ঘটে।

মার্কিন যুক্তরাষ্ট্রে ফের বন্দুকবাজের হামলায় আহত হয়েছেন অন্তত ৫জন। তার মধ্যে ৮ বছর বয়সী এক শিশুও রয়েছে। স্থানীয় সময় রাত ৯টা নাগাদ নিউ ইয়র্কে ঘটনাটি ঘটে। সাইরাকাস পুলিশ প্রধান ফ্র্যাঙ্ক ফাউলার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, এটা দুর্ভাগ্যজনক ঘটনা। পাঁচজন আহত ব্যক্তি কেমন আছেন সেই সম্পর্কে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি।

নিউ ইয়র্কে ফের বন্দুকবাজের হামলা, আহত শিশু সহ ৫

আগে বলা হয়েছিল, মোট সাতজন আহত হয়েছেন। তবে পরে পাঁচজন বলে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, রাস্তায় অন্য পার থেকে গুলি ছোঁড়া হয়। একটি স্মরণসভা অনুষ্ঠান উপলক্ষ্যে আহতরা এক জায়গায় জমায়েত হয়েছিলেন। আহতদের বয়স ৮ থেকে ৩৫ বছরের মধ্যে। কারও মারা যাওয়ার সম্ভাবনা নেই বলে সূত্রের খবর।

গোটা এলাকা পুলিশ কর্ডন করে ফেলেছে। এলাকার মানুষ ভয়ে রয়েছেন। আহতদের স্থানীয় আপস্টেট বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর একটি ঘটনায় ওই এলাকা থেকেই খানিক দূরে এক কিশোরকে গুলি করা হয়েছে। দুটি ঘটনায় যোগসূত্র রয়েছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+