অরল্যান্ডোয় কর্মস্থলে বন্দুকবাজের হামলা, নিহত আততায়ী সহ ৬
ফ্লোরিডার অরল্যান্ডোয় বন্দুকবাজের হামলায় প্রাণ গেল পাঁচ জনের। পরে আততায়ী নিজেও আত্মঘাতী হয়েছে।
ফের ফ্লোরিডার অরল্যান্ডোয় বন্দুকবাজের হামলায় প্রাণ গেল পাঁচ জনের। পরে আততায়ী নিজেও আত্মঘাতী হয়েছে। সবমিলিয়ে মোট ৬জনের প্রাণ গিয়েছে বলে জানিয়েছে ফ্লোরিডা পুলিশ।
জানা গিয়েছে, আততায়ীকে গত এপ্রিল মাসে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল। সেই ঘটনার বদলা নিতে হামলা চালায় আততায়ী। ঘটনাস্থলেই চারজনকে গুলি করে মেরে ফেলে। একজনের মৃত্যু হয় হাসপাতালে। পরে সে নিজেও ঘটনাস্থলেই গুলি করে আত্মঘাতী হয়।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনও যোগ নেই। ৪৫ বছর বয়সী আততায়ীর পরিচয় এখনও জানা যায়নি। সে ঘটনাস্থলে ছুরি ও বন্দুক দুটোই নিয়ে ঢুকেছিল। যাদের খুন করেছে তারা প্রত্যেকেই আততায়ীর সহকর্মী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, গতবছরে অরল্যান্ডোয় একটি সমকামী নাইট ক্লাবে বন্দুকবাজের হামলায় মোট ৪৯ জন প্রাণ হারিয়েছিলেন, আহত হন বেশ কয়েকজন মানুষ। নাইটক্লাবে ঢুকে আততায়ী গুলি চালিয়ে এতজনকে মেরে ফেলেছিল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications