অবিশ্বাস্য পদক্ষেপ চিকিৎসাক্ষেত্রে, বিশ্বে এই প্রথম মানবদেহে প্রতিস্থাপন হল শূকরের হৃদযন্ত্র
অবিশ্বাস্য পদক্ষেপ চিকিৎসাক্ষেত্রে, বিশ্বে এই প্রথম মানবদেহে প্রতিস্থাপন হল শূকরের হৃদযন্ত্র
একে চিকিৎসাক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ বলা চলে। এই প্রথমবার মানবদেহে প্রতিস্থাপন হল শূকরের হৃদযন্ত্র। বহুদিন ধরেই এই নিয়ে চিকিৎসকরা পরীক্ষা–নিরীক্ষা করে আসছিলেন তবে এই প্রথমবার তা সফলভাবে সম্পন্ন হল। মেরিল্যান্ড হাসপাতালের চিকিৎসকরা সোমবার জানিয়েছেন যে উচ্চ পরীক্ষামূলক এই সার্জারির তিনদিন পর ওই রোগী এখন সুস্থ আছেন।

প্রাণীর অঙ্গ মানবদেহে প্রতিস্থাপন
এই অপারেশন আদৌও কার্যকর কিনা সেটা এখনই বলা ঠিক হবে না কারণ এটা দীর্ঘ বছরের জমে থাকা একটি প্রশ্ন যে প্রাণীর অঙ্গ মানুষের দেহে প্রতিস্থাপন করে জীবন বাঁচানো যায় কিনা। তবে এই প্রশ্নের কিছুটা উত্তর হয়ত পাওয়া গিয়েছে। মেরিল্যান্ড মেডিক্যাল সেন্টার অফ ইউনিভার্সিটির চিকিৎসকরা জানিয়েছেন যে এই প্রতিস্থাপন দেখিয়েছে যে জিনগতভাবে পরিবর্তিত প্রাণীর একটি হৃদয় অবিলম্বে প্রত্যাখ্যান ছাড়াই মানবদেহে কাজ করতে পারে।

ডেভিড বেনেটের শরীরে শূকরের হৃদযন্ত্র
৫৭ বছরের ডেভিড বেনেট বেশ কিছুদিন ধরেই তাঁর হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। সেই সমস্যা দূর করার জন্য মেরিল্যান্ড হাসপাতালের চিকিৎসকরা বহু চেষ্টা করেন, একাধিক পরীক্ষা-নিরীক্ষা করেন। কিন্তু কোনও ফল না মেলায় একপ্রকার বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন ডেভিড। তাঁর ছেলে জানিয়েছেন যে এই পরীক্ষা যে আদৌও সফল হবে তার কোনও নিশ্চিতকরণ ছিল না, কিন্তু বাবা মৃত্যুমুখে ছিল এবং মানুষের হৃদযন্ত্র নেওয়ার মতো অবস্থায় ছিল না তাই কোনও বিকল্প ছিল না তাঁদের কাছে। এই সার্জারির আগের দিন ডেভিড বলেন, 'এটা আমার কাছে ছিল নয় মারা যাও অথবা এই প্রতিস্থাপন করিয়ে নাও। আমি বাঁচতে চাই। আমি জানি এটা অন্ধকারে ঢিল ছোঁড়ার মতো, কিন্তু এটা আমার শেষ চেষ্টা ছিল।'

মানবদেহের অঙ্গ দানের অভাব
প্রতিস্থাপনের জন্য দান করা মানবদেহের অঙ্গের ব্যাপক অভাব দেখা দেওয়ায় বিজ্ঞানীরা চেষ্টা করছিলেন কীভাবে প্রাণী দেহের অঙ্গকে এই কাজে ব্যবহার করা যায়। দেশের প্রতিস্থাপন পদ্ধতির দায়িত্বে থাকা ইউনাইটেড নেটওয়ার্ক ফর অর্গান শেয়ারিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে গত বছর আমেরিকায় রেকর্ড সংখ্যায় ৩,৮০০টি হৃদযন্ত্রের প্রতিস্থাপন হয়েছে।প্রাণী থেকে মানুষের দেহে প্রতিস্থাপন পদ্ধতির দায়িত্বে থাকা বিজ্ঞানী ডাঃ মহম্মদ মহিউদ্দীন বলেন, 'যদি এটা কাজ করে যায়, তবে যে সব রোগীরা এই সমস্যায় ভুগছেন তাঁদের জন্য এই ধরনের অঙ্গের সরবরাহের কমতি হবে না।'

প্রথমদিকে ব্যর্থ হয়েছিল এ ধরনের প্রতিস্থাপন
কিন্তু এই ধরনের প্রতিস্থাপন বা জেনোট্রান্সপ্লান্টেশন-এর পূর্বের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, মূলত কারণ রোগীদের দেহ প্রাণীর অঙ্গকে দ্রুত প্রত্যাখ্যান করেছিল। উল্লেখযোগ্যভাবে, ১৯৮৪ সালে, বেবি ফা, একটি মৃতপ্রায় শিশু, এক বেবুনের হৃদয় নিয়ে মাত্র ২১ দিন বেঁচে ছিল। কিন্তু বর্তমান সময় কিছুটা আলাদা। মেরিল্যান্ডের সার্জেনরা একটি শূকরের হৃদপিণ্ড ব্যবহার করার আগে সেখান থেকে তার কোষে থাকা চিনি অপসারণের জন্য জিন-সম্পাদনার মধ্য দিয়ে গিয়েছিল, যা সেই অতি-দ্রুত অঙ্গ প্রত্যাখ্যানের জন্য দায়ী হতে পারে। গত শুক্রবার এই সার্জারি বালতিমোড় হাসপাতালে ৭ ঘণ্টা ধরে হয়।

নতুন আলো দেখাবে এই প্রতিস্থাপন
আসলে প্রতিস্থাপনের জন্য দান করা মানব অঙ্গের অনেক ঘাটতি রয়েছে। এই ঘাটতির জন্য অনেক সময় হৃদযন্ত্র বা কিডনি প্রতিস্থাপন করাও সম্ভব হয় না। সেক্ষেত্রে কীভাবে প্রাণীদের অঙ্গ মানব শরীরে ব্যবহার করা যায় তা নিয়ে পরীক্ষা চলছিল বহুদিন ধরেই। আর এই অস্ত্রোপচার যদি সফল হয় তাহলে চিকিৎসা ক্ষেত্রকে এক নতুন দিশা দেখাবে বলে আশাবাদী গবেষকরা।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications