Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী! ২০২৪-এর প্রথম তিন মাসে এই চারটি ইতিমধ্যেই 'সত্য প্রমাণিত'

৯/১১ হামলা, ব্রেক্সিট, চেরনোবিল বিপর্যয়, প্রিন্স ডায়ানার মৃত্যুর মতো ঘটনার ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙ্গা। যে কারণে মৃত্যুর প্রায় ত্রিশ বছর পরেও তার করা ভবিষ্যদ্বাণী যখন সত্যি হয়, তখন তিনিও নিয়মিত খবরের শিরোনামে উঠে আসেন।

নতুন বছরের শুরুতে বিভিন্ন সংবাদ সংস্থা বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীগুলি নিয়ে একটি সিরিজ প্রকাশ করেছিল। সেই তালিকায় ছিল ভিনগ্রহের আক্রমণ, ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা এবং ইউরোপে সন্ত্রাসবাদী হামলার পূর্বাভাস। যে কারণে বাবা ভাঙ্গার অনুগামীরা তাকে বলকানের নস্ট্রাদামস হিসেবে উন্নেখ করেন। একনজরে দেখে নেওয়া যাক বছরের প্রথম তিন মাসে ফলে যাওয়া ভবিষ্যদ্বাণীগুলি।

Baba vanga

  • আর্থিক সংকট

বাবা ভাঙ্গা যেসব ভবিষ্যদ্বাণী করেছিলেন, তার মধ্যে ছিল আর্থিক সংকটের কথাও। ২০২৪-এ বিশ্বব্যাপী অর্থনীতিতে আর্থিক সংকট ইতিমধ্যেই প্রভাব ফেলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বিভিন্ন দেশ বর্তমানে এই মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই করছে।

  • সাইবার আক্রমণ

সারা বিশ্বে ইন্টারনেট যখন শৈশবে, সেই সময় বাবা ভাঙ্গা সাইবার আক্রমণে বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে এই সাইবার আক্রমণ লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করেছে।

  • পুতিনকে হত্যার চেষ্টা

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীগুলির মধ্যে অন্যতম ছিল ২০২৪-এ নিজের দেশেই হত্যার ষড়যন্ত্রের মুখে পড়তে হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। এই বছরের মার্চে পুতিন আবারও রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তবে ইতিমধ্যে অন্তত পাঁচবার তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে।

  • জলবায়ু পরিবর্তন

বাবা ভাঙ্গা ২০২৪ সালের জন্য আবহাওয়ায় গুরুতর পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের ভবিষ্যদ্বাণী করেছিলেন। বিশ্বের বিভিন্ন জায়গায় হওয়া গবেষণায় আবহাওয়ায় পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের কথা বারে বারে উঠে আসছে। উঠে আসছে ক্রমবর্ধমান তাপমাত্রা বৃদ্ধির কথাও।

বুলগেরিয়ায় ১৯১১ সালে জন্মগ্রহণ করেছিলেন বাবা ভাঙ্গা। যিনি একজন ফকির ছিলেন। মাত্র ১২ বছর বয়সেই চোখের আলো নিভে যায়। তাঁর কাছে সবটাই অন্ধকার হয়ে যায়। কিন্ত ক্যান্সারে ১৯৯৬ সালে প্রয়াত হন তিনি। তবে জীবিত কালে বিশ্বের জন্যে একাধিক ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। অন্ধকারেই মধ্যেই নাকি আগামীদিনে কি ঘটতে চলেছে তা দেখতে পেতেন। আর সেই মতো ৫০৭৯ বছর পর্যন্ত ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন বাবা ভাঙ্গা। যার অধিকাংশই মিলে যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+