ধনকুবের জেফ বেজোসের মহাকাশযাত্রা! ব্লু অরিজিনের ইতিহাস গড়ার প্রস্তুতির কিছু অজানা তথ্য একনজরে
ধনকুবের জেফ বেজোসের মহাকাশযাত্রা! ব্লু অরিজিনের ইতিহাস গড়ার প্রস্তুতির কিছু অজানা তথ্য একনজরে
শুরুটা করেছিলেন একটি বই বিক্রির ব্যবসা দিয়ে। ছোট্ট একটি গ্যারাজে বইপত্র নিয়ে বিক্রি করতেন। সেই জেফ বেজোস আজ বিশ্বের অন্যতম ধনকুবের । অ্যামাজন কর্তা জেফ বেজোস প্রায় এক দশকের বেশি আগে ব্লু অরিজিন সংস্থা চালু করেছিলেন। এবার সেই সংস্থার তৈরি মহাকাশ যান নিয়ে সাধারণ মানুষ হিসাবে মহাকাশে পাড়ি দিতে চলেছেন জেফ।
জেফের অভিযানের সময়সীমা থেকে তাঁর স্পেসফ্লাইটের যাত্রা সম্পর্কে কিছু অজানা দিক দেখা যাক। দেখে নেওয়া যাক ১৮ বছর বয়সী কোন যাত্রী এদিন জেফ বোজেসর সহযাত্রী হয়ে উঠছেন?

মহাকাশ পর্যটনের ইতিহাসে নয়া ঘটনা
ব্লু অরিজিনের প্রথম ফ্লাইটে ইতিহাস গড়ে মঙ্গলবারই মহাকাশে যাচ্ছেন জেফ বেজোস। এর আগে , তাঁর ব্যবসায়িক দিকের নিকটতম প্রতিযোগী রিচার্ড ব্র্যানস নিজের সংস্থা ভার্জিন গ্যালাটিকের তৈরি মহাকাশ যানে মহাকাশ-পর্যটনে বেরিয়ে পড়েন। এবার ঝড় তুলতে চলেছেন জেফ!

জেফের অভিযানের সময়সীমা
বলা হচ্ছে মার্কিন ধনকুবের জেফের প্রতিযোগী ব্র্যানসনের মহাকাশ যাত্রার তুলনায় জেফের মহাকাশ যাত্রার সময়সীমা অনেকটাই বেশি হতে পারে। শোনা যাচ্ছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮০ কিলোমিটার উচ্চতায় ব্র্যানসনের ভার্জিনের যান গিয়েছিল। জেফের ব্লু অরিজিনের 'নিউ শেপার্ড' ১০০ কিলোমিটার উচ্চতা দিয়ে যাবে। এটি ক্যারাম্যান লাইনে খানিকক্ষণ সময় অতিবাহিত করবে।

প্রস্তুতিতে ধনকুবের!
এদিকে ব্লু অরিজিন যখন নিজের মালিককে নিয়ে মহাকাশের পথে রওনা হওয়ার জন্য কাউন্টডাউনে রয়েছে, তখন জেফ বেজোসও প্রস্তুতিতে। পশ্চিম টেক্সাসের মরুভূমির উঁচু জায়গা থেকে এই ফ্লাইট রওনা হবে। আপাতত সহযাত্রীদের সঙ্গে জেফ মহাকাশযানের ভিতর ভেসে থাকার কৌশল রপ্ত করতে ব্যস্ত। আর সেই প্রস্তুতি পূর্ণ হলেই তিনি মহাকাশ যাত্রার জন্য প্রস্তত বলে মনে করা যাবে।

থাকবেনা পাইলট!
ইতিমধ্যেই ১৪ ঘণ্টা ধরে সহযাত্রীদের সঙ্গে মহাকাশ পর্যটন ঘিরে প্রস্তুতি নিয়ে নিয়েছেন জেফ। প্রসঙ্গত, জেফরা যে মহাকাশ যানে যাচ্ছেন তার নাম ১৯৬১ সালের প্রথম মহাকাশযাত্রী অ্যালান শেপার্ডের নামে নামাঙ্কিত। এই মহাকাশ যানে থাকছে না কোনও পাইলট। স্বয়ংক্রিয় প্রযুক্তিতে বিশ্বের অন্যতম ধনকুবেরকে নিয়ে মহাকাশের পথে রওনা হবে এই বিমান।

১৮ বছরের কোন সহযাত্রী থাকছেন জেফের সঙ্গে?
১৮ বছর বয়সী সহযাত্রী অলিভার ডেয়েমেন এদিনের স্পেসফ্লাইটে থাকতে চলেছেন। তিনিই বিশ্বের সর্বকনিষ্ঠ স্পেসফ্লাইট যাত্রী হিসাবে রেকর্ড গড়তে চলেছেন। ফলে এই স্পেসফ্লাইটের হাত ধরে আসতে চলেছে বড় রেকর্ড।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications