ইভেন্ট হরাইজন টেলিস্কোপে ধরা পড়ল প্রথম ব্ল্যাক হোলের ছবি
এই প্রথম কোনও ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের ছবি তুললেন মহাকাশ বিজ্ঞানীরা। বুধবার বিশ্বের একাধিক জায়গা থেকে সাংবাদিক বৈঠক করে ওই ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের ছবিটি প্রকাশ করেছে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন।
এই প্রথম কোনও ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের ছবি তুললেন মহাকাশ বিজ্ঞানীরা। বুধবার বিশ্বের একাধিক জায়গা থেকে ওই ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের ছবিটি প্রকাশ করেছেন ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন বা এনএসএফের বিজ্ঞানীরা। গোটা বিশ্বে ছড়িয়ে থাকা ৮টি ইভেন্ট হরাইজন টেলিস্কোপের তথ্য মিলিয়ে, অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সের বিশেষ সংখ্যায় এ সংক্রান্ত ছয় পাতার একটি রিপোর্টও প্রকাশ করা হয়েছে।

মহাকাশ বিজ্ঞানীদের প্রকাশ করা ওই ছবি ও রিপোর্ট অনুযায়ী, পৃথিবী থেকে ৫০ লক্ষ কোটি আলোকবর্ষ দূরে, ভারগো গ্যালাক্সির কাছে, মেসিয়ার এইট সেভেন গ্যালাক্সির কেন্দ্রে রয়েছে এই বিশাল ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর। যার ব্যাস প্রায় ৪,০০০ কোটি কিলোমিটার এবং ভর সূর্যের থেকেও ৬৫০ গুণ বেশি বলে জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। ব্রহ্মাণ্ডের সব থেকে ভারী ব্ল্যাক হোলগুলির মধ্যে অন্যতম এই কৃষ্ণগহ্বরের ঔজ্জ্বল্য ব্রহ্মাণ্ডের সব তারা ও গ্যালাক্সির সমবেশের থেকে বেশি বলেও জানানো হয়েছে।
এনএসএফের তরফে জানানো হয়েছে, ২০১৭ সালের এপ্রিলে এই ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের তথ্য সংগ্রহ করা হয়েছিল। এর মাপ গোটা সৌরজগতের থেকেও বড়। ছবি অনুযায়ী ওই ব্ল্যাক হোলের চারদিকে ছড়িয়ে থাকা পেলাব জ্যোতি, তার দিকে ধাবিত অতি উত্তপ্ত গ্যাস থেকে বেরোচ্ছে বলে মহাকাশ বিজ্ঞানীদের দাবি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications