সারমেয়র যমজ সন্তান, দেখতেও হুবহু এক, এর আগে এমন ঘটনা আর ঘটেনি

যমজ মানুষ সারা পৃথিবীতে লক্ষ লক্ষ রয়েছে। এবার এই প্রথম যমজ সারমেয়র জন্ম হল দক্ষিণ আফ্রিকায়। বেশ কিছুদিনের পরীক্ষা-নিরীক্ষার পরে এই বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষজ্ঞরা। এক পশু বিশেষজ্ঞ চিকিৎসক কিছুদিন আগেই এই সারমেয় যুগলের ডেলিভারি করেছেন বলে জানা গিয়েছে। [পৃথিবীর প্রথম শহর যেখানে নাগরিকত্ব পেল বিড়াল, কুকুর]

দক্ষিণ আফ্রিকার একটি পশু হাসপাতালের চিকিৎসক কার্ট দ্য ক্র্যামার গত ২৬ বছর ধরে এই পেশার সঙ্গে জড়িত। একটি আইরিশ উলফহাউন্ডের ডেলিভারি করতে গিয়ে তিনি এমন ঘটনা প্রত্যক্ষ করেন যা তাঁর এতবছরের কেরিয়ারে কখনও ঘটেনি। তিনি দেখেন, দুটি সদ্যজাত সারমেয়র নাভির শিরা একই জায়গা থেকে বেরিয়েছে। [আমাজনে 'ফুটন্ত নদী'-র সন্ধান পেলেন বিজ্ঞানীরা]

সারমেয়র যমজ সন্তান, দেখতেও হুবহু এক, এর আগে এমন ঘটনা আর ঘটেনি

পরে দেখা যায়, দুটি সারমেয়রই লিঙ্গ এক এবং শরীরের নানা জায়গায় ছোপ বা দাগও একই ধরনের। এই ডেলিভারির সময়ে আরও ৫টি সারমেয় বেরিয়েছিল। এরা কাছাকাছি দেখতে হলেও এদের নাভির শিরা আলাদা আলাদা ছিল। [১ বছরের শিশুর ২৫ বছরের যুবকের মতো যৌনাঙ্গ]

এরপরই ডিএনএ-র নমুনা নিয়ে পরীক্ষা শুরু হয়। প্রথমে সারমেয়গুলি ২ সপ্তাহ বয়সে একবার এবং পরে ৬ সপ্তাহের মাথায় ফের ডিএনএ নমুনা নেওয়া হয়। সেখানেই পরিষ্কার হয় যে এই দুই সারমেয় যুগল যমজ। [এই ছবিগুলি দেখলে আঁতকেই উঠতে হবে!]

এই ঘটনাটিকে বিস্ময়কর বলেই ব্যাখ্যা করেছেন চিকিৎসক ক্র্যামার। কারণ এর আগে তিনি এমন একটি ঘটনা দেখেন যেখানে দুটি সদ্যজাত সারমেয়র নাভির শিরা একই জায়গা থেকে বেরিয়েছিল। তবে তারা অক্সিজেন ও পুষ্টির অভাবে মারা গিয়েছিল। আর এক্ষেত্রে সদ্যজাত সারমেয়দুটি সুস্থভাবে বেঁচে রয়েছে। আপাতত এই নিয়ে আরও গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+