(ছবি) রয়্যাল ফটোশুটে দুরন্ত প্রিন্স জর্জ ও প্রিন্সেস শারলট

লন্ডন, ৭ জুন : গত মাসের প্রথম সপ্তাহেই জানা গিয়েছিল ব্রিটিশ রাজ পরিবারের এসেছে নতুন অতিথি। যুবরাজ উইলিয়ামস ও কেট মিডলটনের কন্যা সন্তানের খবরে গোটা দেশ মেতে উঠেছিল খুশিতে।

প্রথমে পুত্র সন্তান প্রিন্স জর্জের পর এবার ভূমিষ্ঠ হওয়া কন্যার নাম রাখা হয়েছে 'শারলট এলিজাবেথ ডায়না'। উইলিয়ামসের পিতা চার্লসের নাম ধরে 'শারলট' (চার্লস নামের স্ত্রী লিঙ্গ যুক্ত প্রকার), রানি এলিজাবেথের নাম ও কন্যার ঠাকুমা ডায়নার নাম ধরে এই নামকরণ করা হয়েছে।

বস্তুত, দুই ভাই বোনে মিলে এখন মাতিয়ে রেখেছে রানি এলিজাবেথের রাজপ্রাসাদ। একমাসের মধ্যেই ছবিতে পোজ দেওয়াতে অনেকটাই স্বচ্ছ্বন্দ হয়ে উঠছে শারলট। বোনকে কোলে নিয়ে আদর করে খুশিতে লুটোপাটি খাচ্ছে ছোট্ট জর্জও। ['রয়্যাল বেবি'-র নামকরণ করল ব্রিট্রিশ রাজপরিবার]

গতকাল লন্ডনের রাজপ্রাসাদের পক্ষ থেকে জর্জ ও শারলটের কযেকটি দুষ্টুমিষ্টি ছবি প্রকাশ করা হয়েছে। আসুন দেখে নেওয়া যাক সেই ছবিগুলি।

প্রিন্স উইলিয়াম ও ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন

প্রিন্স উইলিয়াম ও ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন

গত মাসের প্রথমে প্রায় দু'বছরের মাথায় খুশির খবর আসে ব্রিটেনের রাজ পরিবারে। প্রথমবার পুত্র সন্তানের পর এবার কন্যা সন্তানের জন্ম দেন ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন।

প্রিন্স জর্জ ও প্রিন্সেস শারলট

প্রিন্স জর্জ ও প্রিন্সেস শারলট

সাদা পোশাকে দুই ভাইবোন এককথায় অনবদ্য।

প্রিন্স জর্জ ও প্রিন্সেস শারলট

প্রিন্স জর্জ ও প্রিন্সেস শারলট

২১ মাসের জর্জ ১ মাসের বোনকে স্নেহভরা আদরে ব্যস্ত।

প্রিন্স জর্জ ও প্রিন্সেস শারলট

প্রিন্স জর্জ ও প্রিন্সেস শারলট

ছোট্ট জর্জ বোনকে সামলাতে ব্যস্ত। দাদার কোলে ভালোই মানিয়েছে শারলটকে।

প্রিন্স জর্জ ও প্রিন্সেস শারলট

প্রিন্স জর্জ ও প্রিন্সেস শারলট

আর কয়েকদিন পর থেকেই দু'জনে একসঙ্গে রাজপ্রাসাদ মাতিয়ে তুলবে। বোনকে কোলে নিয়ে ছবি তুলতে ব্যস্ত প্রিন্স জর্জ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+