ইউরোপে করোনা ভাইরাসে প্রথম মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৬৯০০০

ইউরোপে করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা। অন্যদিকে চিনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৬৬৫-তে। অন্যদিকে আক্রান্তের সংখ্যা ৬৮,৫০০ ছাড়িয়েছে। অনেকেই এই সংখ্যা থেকে মনে করছেন, সামলে নিতে পারছে চি

ইউরোপে করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা। অন্যদিকে চিনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৬৬৫-তে। অন্যদিকে আক্রান্তের সংখ্যা ৬৯০০০ ছাড়িয়েছে। অনেকেই এই সংখ্যা থেকে মনে করছেন, সামলে নিতে পারছে চিন।

 মৃতের সংখ্যা ১৬৬৫

মৃতের সংখ্যা ১৬৬৫

৩ ফেব্রুয়ারি সোমবার চিন প্রশাসনের তরফে জানানো হয়েছিল মৃতের সংখ্যা ৩৬০। আর ৯ ফেব্রুয়ারি রবিবার রাতে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়ে যায়। সোমবার রাতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০০০। শুক্রবার রাতে মৃতের সংখ্যা ১৬৩১ ছাড়িয়ে গিয়েছে। শুক্রবার সেখানে ১৩৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার মৃতের সংখ্যা পৌঁছে যায় ১৬৬৫-তে।

আক্রান্ত ছাড়াল ৬৯০০০

আক্রান্ত ছাড়াল ৬৯০০০

৩ ফেব্রুয়ারি সোমবার জানানো হয়েছিল আক্রান্তের সংখ্যা ১৭,২০০ জন। আর ৯ ফেব্রুয়ারি রবিবার আক্রান্তের সংখ্যাটা ৩৯৮০০ অতিক্রম করে। শুক্রবার রাতে সরকারি ভাবে জানানো হয়েছে, ৬৭,৫৩৫ জন নোবেল করোনা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। শনিবার নতুন করে ২০০৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।

 ২৯ দেশে ছড়িয়েছে করোনা ভাইরাস

২৯ দেশে ছড়িয়েছে করোনা ভাইরাস

৩১ ডিসেম্বর থেকে সারা বিশ্বের অন্তত ২৯ টি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে সন্দেহ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউরোপে প্রথম মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

আন্তর্জাতিক ক্রীড়ায় বাধা

আন্তর্জাতিক ক্রীড়ায় বাধা

চিনে করোনা ভাইরাসে আঘাত পড়েছে আন্তর্জাতিক ক্রীড়ায়। চিনে একের পর এক স্পোর্টস ইভেন্ট পিছিয়ে দেওয়া হচ্ছে। ফুটবলে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ পিছিয়ে দেওয়া হয়েছে এপ্রিল-মে পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+