BreakingNow: বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই ফের কাবুল এয়ারপোর্টের বাইরে গোলাগুলির শব্দ, হুড়োহুড়ি

গত কয়েকদিন আগে বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল। সে দেশের বিমানবন্দরের বাইরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনার সঙ্গে যুক্ত ইসলামিক স্টেটের জঙ্গিরা। এমনটাই জানা গিয়েছে। আর এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পরেই আজ শনিবার সকালে আইএস ঘ

গত কয়েকদিন আগে বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল। সে দেশের বিমানবন্দরের বাইরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনার সঙ্গে যুক্ত ইসলামিক স্টেটের জঙ্গিরা। এমনটাই জানা গিয়েছে। আর এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পরেই আজ শনিবার সকালে আইএস ঘাঁটি টার্গেট করে একের পর এক ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়।

কাবুল এয়ারপোর্টের বাইরে গোলাগুলির শব্দ, হুড়োহুড়ি

আর এই ঘটনার পর কাবুলে হাই-অ্যালার্ট জারি করা হয়। চরম সতর্কতার মধ্যেই ফের একবার কাবুল এয়ারপোর্টের বাইরে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। তবে আদৌওতে ঠিক কি ঘটেছে ঘটনা তা এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনার পর রীতিমত হুড়োহুড়ি পড়ে যায়।

প্রাণ বাঁচাতে কার্যত মরণদৌড় দেন অনেকে। মুহূর্তের মধ্যে গোটা এলাকা ফাঁকা হয়ে গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে আফগানিস্তানের মানুষের মধ্যে। তবে বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানাচ্ছে, তালিবান ফোর্স শূন্যে এই গুলি চালিয়েছে। একাধিক রাউন্ড গুলি ছোঁড়া হয় বলে দাবি সংবাদমাধ্যমের।

শুধু তাই নয়, প্রকাশিত খবর অনুযায়ী এই ঘটনার পর আকাশ ধোঁয়াতে ভরে যায়। তবে এই ঘটনাতে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি। কিংবা হতাহতের খবর নেই।

তবে টুইটারে একটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে যে, প্রত্যেকদিন কাবুল এয়ারপোর্টের বাইরে বহু মানুষ ভিড় জমাচ্ছেন। যেভাবেই হোক আফগানিস্তান থেকে পালাতে হবে। বাচ্চাদের নিয়ে ভিড় জমাচ্ছেন অনেকে। একটাই আশা অন্য দেশে গিয়ে বড় হোক সে। তালিবানি ফতোয়ার মুখে যেন হারিয়ে না যায় তাঁর ভবিষ্যৎ।

সেই মতো আজ শনিবার সকাল থেকে ব্যাপক ভিড় ছিল। কোনও ভাবে জটলা ভাঙা যাচ্ছিল না। শুন্যে গুলি চালিয়ে জটলা খালি করার চেষ্টা করা হয়েছে বলে খবর।

উল্লেখ্য, আজ আইএস ঘাঁটিতে হামলা চালায় মার্কিন সেনা। এরপর পাল্টা প্রত্যাঘাতের আশঙ্কা রয়েছে। আর সেই আশঙ্কাতে কাবুল জুড়ে হাই-অ্যালার্ট জারি করা হয়। বিশেষ করে মার্কিন সেনা এবং নাগরিকদের সাবধানে থাকার কথা বলা হয়।

অন্যদিকে কাবুলে থাকা মার্কিন দূতাবাসে চরম সতর্ক থাকার কথাও বলা হয়। এছাড়াও অন্যান্য দূতাবাস এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্যেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কার্যত আতঙ্কের মধ্যেই গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। যা ঘিরে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।

তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এখন পরিস্থিতি সে দেশে অনেকটাই নিয়ন্ত্রণে। এয়ারপোর্টে জমে থাকা ভিড় হালকা হয়ে গিয়েছে। তবে ঘটনার পর চাপা আতঙ্কের ছবি গোটা কাবুল জুড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+