মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা, ওয়াশিংটন ডিসিতে এলোপাথারি গুলিতে জখম বেশ কয়েকজন
মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা, ওয়াশিংটন ডিসিতে এলোপাথারি গুলিতে জখম বেশ কয়েকজন
ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়। এবার একেবারে ওয়াশিংটন ডিসিতে এলাপাথারিগুলি চালানোর ঘটনা ঘটেছে। ওয়াশিংটন ডিসির ১৪ তম স্ট্রিট এবং ইউস্ট্রিট এলাকায় রবিবার রাতে একটি মিউজিক কনসার্টে হঠাৎই গুলি চলতে শুরু করে। তাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।

আবারও গুলি চলল আমেরিকায়। এবার একেবারে খাস তালুকে। ওয়াশিংটন ডিসির ইউ স্ট্রিটে রবিবার রাতে একটি মিউজিক কনসার্টের সময় হঠাৎ করেই গুলি চালানোর শব্দ শোনা গিয়েছে। খবর পেয়েই সেখানে দ্রুত ছুটে যান পুলিশকর্মীরা। ততক্ষণে এলোপাথারি গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশের সঙ্গে বন্দুকবাজের গুলি বিনিময় হয়। সেই গুলিবিনিময়ের মধ্যেই বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।

হঠাৎ করে কেন গুলি চালানোর ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় কোনও জঙ্গি যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। যদিও এই প্রথম নয় এর আগেও একাধিকবার আমেরিকায় গুলি চালানোর ঘটনা ঘটেছে। কয়েকদিন আগেই আমেরিকার স্কুলে এলোপাথারি গুলি চালিয়েছিল এক পড়ুয়া। বাড়িতে ঠাকুমাকে গুলি করে মেরে এসে স্কুলে এলোপাথারি গুলি চালিয়েছিল সে। তাতে কমপক্ষে ১৭ জন পড়ুয়া মারা গিয়েছিলেন। এছাড়াও একাধিকবার আমেরিকায় গুলি চালানোর ঘটনা ঘটেছে।
বার বার এই ধরনের ঘটনা ঘটতে শুরু করায় আমেরিকার বন্দুকনীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। আমেরিকার বন্দুক নীতিতে রাশ টানার দাবি জানানো হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত আমেরিকা সরকার এই নিয়ে কোনও কথা আলোচনা করেনি। কাজেই আমেরিকার বন্দুক নীতি পরিবর্তন আনা নিয়ে এখনও কোনও তৎপরতা বাইডেন সরকারের মধ্যে দেখা যায়নি।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications