খালিস্তানপন্থীদের বিক্ষোভের পরেই মার্কিন মুলুকে গুরুদ্বারে ২ ব্যক্তিকে গুলি, তদন্তে পুলিশ
মার্কিন মুলুকে গুরুদ্বারে চলল গুলি। ২ ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় খালিস্তানপন্থীদের হাত নেই বলেই দাবি করেছে মার্কিন পুলিশ। ব্যক্তিগত শত্রুতার কারণেই গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে দাবি ক্যালিফোর্নিয়া পুলিশের।

গত কয়েকদিন ধরেই খালিস্তানপন্থী সমর্থকরা সক্রিয় হয়ে উঠেছে আমেরিকা এবং লন্ডনে । গতকাল মার্কিন মুলুকে ভারতীয় দূতাবাসে ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিেলন খালিস্তানপন্থী সমর্থকরা। এমনকী ২ ভারতীয় সাংবাদিককে হেনস্থার ঘটনাও ঘটেছে। লন্ডনেও একই ভাবে ভারতীয় দূতাবাসে জাতীয় পতাকা ছিড়ে নামিয়ে খালিস্তানি পতাকা ওড়ানোর চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ।
এই দুই ঘটনার পরেই আবার ক্যালিফোর্নিয়ায় গুরুদ্বারে গুলি চালনার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। যদিও পুলিশ তাতে খালিস্তানি যোগ মানতে নারাজ। পুলিশের দাবি দুই ব্যক্তির ব্যক্তিগত শত্রুতার কারণেই এই ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত কারোর মৃত্যু হয়নি। এই ঘটনার সঙ্গে কোনও বিদ্বেষের তত্ব মানতে নারাজ। খালিস্তানি যোগ মানতে চাইছে না মার্কিন পুলিশ।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে তারা দাবি করেছেন একে অপরের পরিচিত তারা। শত্রুতার কারণেই একে অপকে গুলি চালিয়েছে। গুরুদ্বারে তাদের মধ্যে বচসা বেধেছিল প্রথমে সেটা ক্রমশ বড় আকার নেয় এবং পরে গুলি চালানোর ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন ভারত। ইতিমধ্যেই ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে খোঁজ নেওয়া হয়েছে। এর নেপথ্যে কোনও খালিস্তানি যোেগ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই নতুন করে বিদেশের মাটিকে ব্যবহার করে খালিস্তান পন্থীরা সক্রিয় হতে শুরু করেছে। বিদেশের মাটিতে আমেরিকা, কানাডা , লন্ডনের একাধিক জায়গায় খালিস্তান পন্থী সমর্থকরা প্রকাশ্যে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন।












Click it and Unblock the Notifications