লন্ডন: বহুতলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৪০ টি ইঞ্জিন , মৃত ৭

পশ্চিম লন্ডনের বহুতলে বড়সড় আগুনের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। দুটি পর পর সন্ত্রাসবাদী হামলার পরে এই নতুন করে আগুন লাগবার ঘটনায় স্বভাবতই আতঙ্কের সৃষ্টি হয়েছে শহর জুড়ে।

পশ্চিম লন্ডনের বহুতলে বড়সড় আগুনের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। দুটি পর পর সন্ত্রাসবাদী হামলার পরে এই নতুন করে আগুন লাগবার ঘটনায় স্বভাবতই আতঙ্কের সৃষ্টি হয়েছে শহর জুড়ে। ঘটনায় ৭ জন মারা গিয়েছেন, আহত হয়েছেন ৩০ জন।

এদিকে ২৭ তলার এই বহুলতে আগুন নেভাতে পৌঁছে গিয়েছে দমকলের ৪০ টি ইঞ্জিন। লন্ডনের নর্থ কেনিংস্টনের গ্রেনফেল টাওয়ারে এই অগ্নিকাণ্ড ঘটে যায়। ওই বহুতলের তিনতলা থেকে আগুন ছড়ায় বলে খবর।

ওই বহুতলের ভিতরে আটকে থকারা আশঙ্কা রয়েছে বহুজনের। তবে বহুতলের ভিতরে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে ঘটনাস্থলে ক্রমাগত তৎপর ২০০ জন দমকল কর্মী। যাঁদের উদ্ধার করা গিয়েছে, তাঁদের মধ্যে বেশিরভাগজনকেই আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আসা বহু ছবিতেই ধরা পড়েছে ঘটনার ভয়াবহতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+