Air India: মাঝ আকাশেই দাউ দাউ করে জ্বলছে বিমানের ডানা, আবুধাবি-কালিকট উড়ানের জরুরি অবতরণ

আবুধাবি-কালিকট বিমানের জরুরি অবতরণ, মাঝ আকাশেই বিমানের ডানায় আগুন ধরে যায়।

ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বিপর্যয়। এবার আবু ধাবি থেকে কালিকট আসার উড়ানে আগুন লাগে। বিমানটি ওড়ার কিছুক্ষণ পড়েই বিমানের ডানার সঙ্গে আগুন লাগে। তারপরেই ফিরিয়ে আনা হয় বিমানটি। এবং আবুধাবি বিমান বন্দরেই জরুরি অবতরণ করানো হয় বিমানটির। যদিও সব যাত্রীরাই নিরাপদে রয়েছে বলে জানানো হয়েছে।

ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি

ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি

আবারও এয়ার ইন্ডিয়ার বিমানে বিপর্যয়। এবার আর যাত্রী সংকট নয়। এবার বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আবু ধাবি থেকে কলিকটের উদ্দেশে রওনা হয়েছিল এয়ার ইন্ডিয়ার বি৭৩৭-৮০০ বিমানটি। কিন্তু বিমানটি ওড়ার কয়েক মিনিট পড়েই ডানায় আগুন ধরে যায়। বিমানটি তখন প্রায় ১০০০ ফুট উচ্চতায় উড়ছিল। পাইলট ডানায় আগুন দেখতে পেয়ে সেটি জরুরি অবতরণ করানোর জন্য যোগাযোগ শুরু করেন আবু ধাবি এটিএসের সঙ্গে।

আবু ধাবি বিমানবন্দরেই জরুরি অবতরণ

আবু ধাবি বিমানবন্দরেই জরুরি অবতরণ

বিমান যখন হাজার ফুট উচ্চতায় ঠিক তখন বিমানের ডানায় আগুন দেখতে পান পাইলট। ডিজিসিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে বিমানের ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল। ১৪৮ জন যাত্রীকে নিয়ে উড়েছিল বিমানটি। সঙ্গে সঙ্গে আবু ধাবি বিমানবন্দরের এটিএসের সঙ্গে যোগাযোগ করা হয়। এবং ১৮৪জন যাত্রীকে নিয়েই বিমানটি জরুরি অবতরণ করে। সেখানে যুদ্ধকালীন তৎপরতায় বিমানটি খালি করা হয়। সব যাত্রীই নিরাপদে রয়েছেন বলে জানানো হয়েছে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে।

এয়ার ইন্ডিয়ায় বিপর্যয়

এয়ার ইন্ডিয়ায় বিপর্যয়

একের পর এক বিপর্যয় ঘটছে এয়ার ইন্ডিয়ার উড়ানে। কয়েকদিন আগেই এয়ার ইন্ডিয়ার নিউ ইয়র্ক থেকে দিল্লি আসার উড়ানে প্রস্রাব কাণ্ডের ঘটনা ঘটে। বিমানের বিজনেস ক্লাসে এক মদ্যপ যাত্রী আরেক সহযাত্রীর গায়ে বিমানের মধ্যেই প্রস্রাব করে দেয় বলে অভিযোগ। সেই ঘটনার পরেও বিমানে তেমন কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। তাই নিয়ে রিপোর্ট তলব করেছিল ডিজিসিএ। যদিও পরে অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করে পুলিশ।

৩০ লক্ষ টাকা জরিমানা

৩০ লক্ষ টাকা জরিমানা

এয়ার ইন্ডিয়ার বিমানে প্রস্রাব কাণ্ডে ৩০ লক্ষ টাকা জরিমানা করেছে ডিজিসিএ। এখনও পর্যন্ত যা সর্বকালীন রেকর্ড জরিমানা বলে জানানো হয়েছে। শুধু ৩০ লক্ষ টাকা জরিমানা না পাইলটের লাইসেন্স ৩ মাস সাসপেন্ড করা হয়েছে। অর্থাৎ তিন মাস তিনি কোনও বিমান ওড়াতে পারবেন না। সেই সঙ্গে সেদিন বিমানের চারজন ক্রুকেও সাসপেন্ড করা হয়েছে। যদিও বিমানের ক্রুদের কাজ ফিরিয়ে দেওয়ার জন্য সরব হয়েছে তাঁদের সংগঠন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+