বাংলাদেশে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে মৃত্যু কমপক্ষে ৮ জনের, আহত শতাধিক

বাংলাদেশে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে মৃত্যু কমপক্ষে ৮ জনের, আহত শতাধিক

বাংলাদেশে বিধ্বংসী অগ্নিকাণ্ড। বাংলাদেশের চট্টোগ্রামে সীতাকুণ্ডে একটি কন্টেনারের ডিপোয় ভয়াবহ বিস্ফোরণ ঘটে গতকাল রাতে। তার থেকেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় কমপক্ষে ৮ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন শতাধিক। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। আহতদের চট্টোগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশে বিধ্বংসী অগ্নিকাণ্ড

শনিবার রাতে ঘটেছে এই অগ্নিকাণ্ডের ঘটনা। রাত এগারোটা নাগাদ পর পর বিস্ফোরণে কেঁপে ওঠে সীতাকুণ্ডের ডিপোটি। রাত ৯টা নাগাদ প্রথম ডিপোর ভেতরে কন্টেনারে আগুন লাগে ডিপোর ভেতরে একেবারে লোডিং কন্টেনারে আগুনের জেরেই পর পর বিস্ফোরণ ঘটে। একের পর এক কন্টেনারে আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। রাসায়নির থাকায় বিস্ফোরণ হতে শুরু করে। দমকল বাহিনী কাজ শুরু করলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে আগুন। ডিপোর ভেতরে তখন শ্রমিক এবং পুলিশ কর্মীরা ছিলেন।

বাংলাদেশে বিধ্বংসী অগ্নিকাণ্ড

বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ডিপোর কাছের বাড়িগুলির জানলার কাচ ভেঙে গিয়েছে। চার কিলোমিটার এলাকা জুড়ে বিস্ফোরণের দাপট দেখা গিয়েছে। একের পর এক বাড়ির জানলার কাচ েভঙে গিয়েছে। রাতভর আগুন নেভানোর কাজ করেছেন দমকল কর্মীরা। সকালে দমকলের আরো কয়েকটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে। আহতদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনর। তাঁদের শরীরের ৬০ থেকে ৭০ শতাংশ পুড়ে গিয়েছে। চট্টোগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। ৩০ একর জমিতে তৈরি হয়েছিল ডিপোটি। আগুন লাগার কারণ এখনো স্পষ্ট করে কিছু জানা যায়নি। প্রায় ৬০০ জন সেই ডিপোতে কাজ করেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+