বিশ্বের সব থেকে সুখী দেশ ফিনল্যান্ড! প্রতিবেশী প্রায় সবার পিছনে ভারত
এবারও বিশ্বের সব থেকে সুখী দেশ ফিনল্যান্ড। পরপর ছয়বার তারা এই স্থান পেয়েছে। অ্যানুয়াল ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। এই রিপোর্ট তৈরি করতে পার ক্যাপিটা জিডিপি, সোশ্যাল সাপোর্ট, হেলদি লাইফ এসপেকটেন্সি, স্বাধীনতা. উদারতা এবং কম দুর্নীতির মতো বিষয়গুলিকে বিবেচনা করা হয়ে থাকে।

শীর্ষে রয়েছে যেসব দেশ
শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। তার পরেই রয়েছে ডেনমার্ক।য আইসল্যান্ড রয়েছে ৩ নম্বরে। তালিকায় প্রথম ১০ টি দেশের মধ্যে রয়েছে সুইডেন এবং নরওয়ে। শীর্ষে থাকা অন্য দেশগুলি হল নেদারল্যান্ড, সুইৎজারল্যান্ড, ইজরায়েল, লুক্সেমবার্গ এবং নিউজিল্যান্ড।

ভারতের স্থান
সুখের বিভিন্ন প্যারামিটারের ভিত্তিতে ভারতের স্থান ১২৫ তম। গত বছর ভারতের স্থান ছিল ১৩৬। সেক্ষেত্রে একবছরে ভারত কিছুটা এগোতে পেরেছে। তবে এবছর ভারত রয়েছে প্রতিবেশী প্রায় সব দেশের নিচে। ভারতের অবস্থান নেপাল, চিন, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার পিছনে। প্রসঙ্গত এই তালিকায় রয়েছে ১৫০ টি দেশের নাম।

তালিকায় রাশিয়া ও ইউক্রেন কোথায়
২০২২-এর ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে। যুদ্ধে লিপ্ত থাকলেও রাশিয়া রয়েছে ৭২ তম স্থানে আর ইউক্রেন রয়েছে ৯২ তম স্থানে। তালিকার একেবারে শেষে রয়েছে আফগানিস্তান। এছাড়াও একেবারে পিছনে থাকা দেশগুলির মধ্যে রয়েছে লেবানন, জিম্বাবুয়ে এবং গণপ্রজাতান্ত্রিক কঙ্গো।

আন্তর্জাতিক সুখ দিবসে রিপোর্ট প্রকাশ
রাষ্ট্রসংঘের সাসটেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক ওই প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতি বছর আন্তর্জাতিক সুখ দিবস, ২০ মার্চে এই রিপোর্ট প্রকাশিত হয়। প্রথম ২০১২ সালে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। সাধারণভাবে কোন দেশ সুখ পরিমাপের স্বাভাবিক উপায় হল, কোনও ব্যক্তি তাদের জীবন নিয়ে কতটা সন্তুষ্ট সেই উত্তরের ওপর। কোনও দেশের জনগণ তখনই সামগ্রিক জীবনের প্রতি সন্তুষ্টি অনুভব করবে যদি তাঁরা সামাজিক, সুস্থ এবং সমৃদ্ধ হন।
ছবি সৌ:পিক্সেলস












Click it and Unblock the Notifications