Sunita William: মহাকাশ জয় করে 'ঘরে' ফিরলেন সুনীতারা, ফ্লোরিডায় সফল অবতরণ বিশেষ যানের
Sunita William: সব অপেক্ষার অবসান। অবশেষে, দীর্ঘ নয় মাসের মিশন সমাপ্ত করে সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর পৃথিবীতে ফিরে এলেন। বোয়িংয়ের ব্যর্থ উড়ানের কারণে তাদের প্রত্যাবর্তন দীর্ঘায়িত হয়েছিল, যা শেষ পর্যন্ত স্পেসএক্সএর ক্রু৯ এর মাধ্যমে সমাপ্ত হল।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে বিদায় জানিয়ে ভারতীয় সময় মঙ্গলবার সকালে পৃথিবীর উদ্দেশে যাত্রা শুরু করেন সুনিতা ও বুচ। একেবারে টানটান উত্তেজনা। সঙ্গে চাপা টেনশন। তাদের সঙ্গে নাসার মহাকাশচারী নিক হেগ ও রাশিয়ান মহাকাশচারী আলেকজান্ডার গর্বুনভও পৃথিবীতে ফিরলেন। চার মহাকাশচারীকে নিয়ে ফ্লোরিডা উপকূলে স্প্ল্যাশডাউন করল নাসার এবং স্পেস এক্সের বিশেষ মহাকাশ যান ক্রু-৯।

মহাকাশ গবেষণ সংস্থা নাসার তরফে জানানো হয়েছে, একেবারে অনুকূল আবহাওয়ায় ক্রু নাইন ড্রাগন অবতরণ করেছে। আকাশ ছিল একেবারে পরিস্কার। তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। আদ্রতা ছিল কম। এমনকী হাওয়াও ছিল একেবারে শান্ত। আবহাওয়া এতটাই পরিস্কার ছিল দৃশ্যমানতা ছিল যথেষ্ট। ফলে অবতরণ এবং উদ্ধারকাজে কোনও সমস্যা হয়নি বলেই জানাচ্ছে নাসা।
শেষ মুহূর্তে মহাকাশ যান সুন্দর ভাবে অবরতণ করানোর জন্য প্যারাসুট দেওয়া হয়েছিল। আর সেই বিশেষ প্যারাসুটের মাধ্যম গতি কমিয়ে আনলান্টিক সাগরে অবতরণ করে সুনীতার মহাকাশ যান। ফ্লোরিডার উপকুলে সুনীতা স্পেসক্রাফট থেকে রয়েছে তৎপরতা। যা খবর, স্পেস ক্র্যাফটে সবাই সুস্থ এবং স্বাভাবিক আছে।
বলে রাখা প্রয়োজন, মাত্র ৮ দিনের জন্যে গিয়েছিলেন সুনীতারা। কিন্তু কেন ৯ মাস তারা সেখানেই রয়ে গেল?, আসলে প্রথমে পরিকল্পনা ছিল ৫ জুন বোয়িংয়ের স্টারলাইনার ক্যাপসুলে দুই নভোচারী আট দিনের জন্য আইএসএস-এ যাবেন, কিন্তু মহাকাশযাত্রার সময় থ্রাস্টার ত্রুটি ধরা পড়ে। এবং টেফলন সিলের ত্রুটি শনাক্ত হয়। আর যার ফলে মহাকাশযানের পুনরায় পৃথিবীতে অবতরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
#WATCH | Splashdown succesful. SpaceX Crew-9, back on earth.
— ANI (@ANI) March 18, 2025
After being stranded for nine months at the International Space Station (ISS), NASA's Boeing Starliner astronauts Sunita Williams and Barry Wilmore are back on Earth.
(Source - NASA TV via Reuters) pic.twitter.com/1h8pHEeQRq
নাসা সিদ্ধান্ত নেয় তাঁদের স্পেসএক্স ক্যাপসুলে ফিরিয়ে আনার। কিন্তু সেক্ষেত্রও সামনে আসে একের পর এক অসুবিধা, যার ফলে বিলম্বিত হতে থাকে স্পেসএক্সের ক্রু-১০ মিশনের উৎক্ষেপণ।
তবে সব থেকে ভালো বিষয় এই যে, এই গোটা সময়ের মধ্যে মহাকাশে থাকতে কোনোভাবে সমস্যার মুখে পড়তে হয়নি সুনিতা এবং বুচকে। পর্যাপ্ত অক্সিজেন খাবার এবং অন্যান্য সুযোগ-সুবিধা মজুদ ছিল। আন্তর্জাতিক স্পেস সেন্টারে। উল্লেখ্য, দীপাবলি থেকে ক্রিসমাস, সব উৎসবই সুনিতারা পালন করেছেন মহাকাশ থেকে। আর সেই ভিডিও পৃথিবী থেকে বসে দেখেছেন কোটি কোটি মানুষ। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর নিজের গ্রহে ফিরে আসলেন তাঁরা।












Click it and Unblock the Notifications