ইফতার পার্টিতে ইমরান-শাহবাজ সমর্থকদের মধ্যে মারামারি, ভিডিও ভাইরাল
ইফতার পার্টিতে ইমরান-শাহবাজ সমর্থকদের মধ্যে মারামারি, ভিডিও ভাইরাল
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্থলাভিষিক্ত হয়েছেন শাহবাজ শরিফ। তারপর থেকেই পাকিস্তানের বর্তমান পরিস্থিতি বেশ অস্থির। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখান দেখা গিয়েছে শরিফ ও ইমরান খান সমর্থকরা একটি ইফতার পার্টিতে মারপিটে জড়িয়ে পড়েছেন৷ কিছু সমর্থককে একটি প্রাইভেট পার্টিতে হাতাহাতি করতে দেখা গিয়েছে। পাকিস্তানেরই একধিক ব্যবহারকারী ভিডিওটি টুইটারে পোস্ট করেছিলেন যেটি এখন ভাইরাল হয়েছে। এতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) (পিএমএল-এন) এর সদস্যরা একে অপরকে উদ্দেশ্য করে চিৎকার ও গালিগালাজ করতে দেখা গিয়েছে।

ভিডিওতে দেখা গিয়েছল ইফতার পার্টিতে গুলিও চলেছে৷ জানা গিয়েছে সিনেটর এবং সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন এই পার্টিতে। ভিডিওতে দেখা গিয়েছে দু'দলের সমর্থকরা একে অপরের দিকে খাবার এবং চেয়ার ছুড়ে মারছেন। লোকজনকে ঘুষি ও থাপ্পড় মারতেও দেখা গিয়েছে ভিডিওটিতে। ভিডিওটি ১৬২ হাজার বার দেখা হয়েছে এবং বেশ কয়েক হাজার কমেন্ট প্রতিক্রিয়া পেয়েছে। ইফতারের সময় এরকম মারামারি দেখে মানুষ হতবাক। ৭০ বছর বয়সী শাহবাজ শরিফ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পর তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন৷
প্রসঙ্গত, ক্ষমতা হারিয়ে একে ওকে দোষারোপ করছেন ইমরান খান৷ প্রথমে তাঁকে সরানোর জন্য বিরোধী দলগুলিকে নয় সরাসরি বিদেশী ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন ইমরান। কখনও আমেরিকা তো কখনও ভারতকে আক্রমণ করছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পিটিআই চেয়ারম্যান ইমরান খান বুধবার রাতে দাবি করেছেন যে পধানমন্ত্রী পদ থেকে তাঁকে সরানোর ঘটনা উদযাপন করছে ভারত! এর আগে বিদেশী ষড়যন্ত্রের অভিযোগ এনে আমেরিকার দিকে আঙুল তুলেছিলেন ইমরান, তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব বাতিল করে দিয়েছিলেন ইমরান খান।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications