ওয়াশিংটনের শপিংমলে জঙ্গি হামলা, সিসিটিভিতে ধরা পড়ল বন্দুকবাজের ছবি!

ওয়াশিংটন, ২৪ সেপ্টেম্বর : ফের জঙ্গিহানা মার্কিন মুলুকের শপিং মলে। শুক্রবার ওয়াশিংটনের বার্লিংটনের একটি মলে একদল বন্দুকবাজ হামলা চালায়। জঙ্গিদের ক্রমাগত এলোপাথারি গুলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ জনের। আহত বহু, আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বার্লিংটনের যে শপিং মলে হামলা চালায় বন্দুকবাজরা তা বিশাল পুলিশ বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। জঙ্গিদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে ধূসর পোশাক পরা এক ব্যক্তিকে শেষবার মলে ঢুকতে দেখা গিয়েছিল। ওই ব্যক্তি ছাড়াও আরও কোনও বন্দুকবাজ রয়েছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। তবে বন্দুকবাজরা মলের মধ্যেই লুকিয়ে রয়েছে বলে অনুমান পুলিশের।

ওয়াশিংটনের শপিংমলে জঙ্গি হামলা, মৃত কমপক্ষে ৪ জন

পুলিশের তরফে জানানো হয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে আটটা নাগাদ নিরাপত্তার স্বার্থে শপিং মলটি ফাঁকা করে দেওয়া হয়। মেডিক্যাল দলকে মলের মধ্যে নিরাপত্তাবাহিনীর সঙ্গে পাঠানো হয়েছে, আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য। তবে এই মূহূর্তে ঠিক কতজন আহত হয়েছেন তা নিয়ে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+