চার বছরের শিশুর সঙ্গে যৌনক্রিয়া করে গ্রেফতার অষ্টাদশী
একটি শিশুর দেখভালের জন্য একজন বেবিসিটারকে নিয়োগ করা হয়েছিল। সেই বেবিসিটার যুবতীই শিশুটিকে দিয়ে নিজের যৌনসুখ পরিতৃপ্ত করছিল।
চারবছরের একটি শিশুর দেখভালের জন্য একজন বেবিসিটারকে নিয়োগ করা হয়েছিল। সেই বেবিসিটার যুবতীই শিশুটিকে দিয়ে নিজের যৌনসুখ পরিতৃপ্ত করছিল। পরে ঘটনাটি জানতে পেরেই পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হলে তাকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে। অভিযুক্ত যুবতীর নাম এসমেরালডা মেরি মেডেলিন। পুলিশের দাবি এই ঘটনাটি ঘটেছে গত ২৮ মার্চ।
শিশুটির মা জানিয়েছেন, নিজের ছেলের কাছেই এই ঘটনা তিনি জানতে পারেন। তারপরই বেবিসিটার মেরির সম্পর্কে পুলিশে অভিযোগ জানানো হয়।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শিশুটি ও অভিযুক্ত যুবতীকে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে মেরির স্তনে শিশুটির ডিএনএ পাওয়া গিয়েছে। তারপরই যুবতীর বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলাও দায়ের হয় ও গ্রেফতারও করা হয়। পরে ৭৫ হাজার ডলার জরিমানা দিয়ে মুক্তি দেওয়া হয়েছে।
পাশাপাশি অভিযুক্ত যুবতীর গোপনাঙ্গেও পুরুষের ডিএনএ পাওয়া গিয়েছে। তবে তা ওই শিশুটির কিনা তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।












Click it and Unblock the Notifications