আইএস জঙ্গির সঙ্গে এফবিআই প্রতিনিধির প্রেম, কিন্তু এর পরিণতি কী হল?
মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই -এর অনুবাদক হিসাবে সিরিয়া গিয়েছিলেন ড্যানিয়েলা গ্রিন। আর সেখানে পরিচয় হয় কুখ্যাত জঙ্গি সংগঠন আইএসআইএস-এর জঙ্গি আবু-তালহা-আল আলমানির সঙ্গে।
ওয়াশিংটন, ৩ মে: মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই -এর অনুবাদক হিসাবে সিরিয়া গিয়েছিলেন ড্যানিয়েলা গ্রিন। আর সেখানে পরিচয় হয় কুখ্যাত জঙ্গি সংগঠন আইএসআইএস-এর জঙ্গি আবু-তালহা-আল আলমানির সঙ্গে। ব্যাস! সেখান থেকেই শুরু দুজনের প্রেম।[(ছবি) ভারত থেকে কীভাবে যুবকদের নিযুক্ত করছে আইএসাইএস জানেন? ]
শুনতে খানিকটা ফিল্মি গল্প মনে হলেও, বাস্তবে এমনই এক ঘটনা ঘটে গিয়েছে সিরিয়ার যুদ্ধের ময়দানে। যেখানে দুই শত্রু শিবিরের ভিন্নধর্মী মানুষ প্রেমে পড়েছেন। শুধু প্রেমই নয়, দুজনের বিয়েও সম্পন্ন হয়েছে। গোটা ঘটনায় প্রবল অস্বস্তিতে পড়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। কারণ এক্ষেত্রে এফবিআইয়ের চোখএ ধুলো দিয়ে নিজের নিরাপত্তা সুনিশ্চিত করে, মার্কিন মুলুক ছেড়ে সিরিয়া চলে যান ড্যানিয়েলা।

সিরিয়াতে এফবিআই প্রতিনিধি ড্যানিয়েলার ওপর দায়িত্ব ছিল আইএস জঙ্গিদের বিষয়ে তদন্তের। সেজন্য জঙ্গি আবু-তালহা-আল আলমানি যার আসল নাম ড্যানিস কুপার্ট, তার সঙ্গে বন্ধুত্ব পাতান ড্যানিয়েলা। জানা যায়, আইএসে যোগ দেওয়ার আগে কুপার্ট জার্মানিতে গায়ক ছিল। পরে সে আইএস জঙ্গিদের হয়ে অনলাইনে সদস্য নিযুক্ত করত।
এদিকে, কাজের সূত্রে ড্যানিসের ওপর ক্রমাগত নজর রেখে চলত ড্যেনিয়েলা। পরে তারা দুজনে দুজনের প্রেমে পড়ে গেলে , ইস্তানবুলে দেখা করে বিয়ে করে নেয়। কিন্তু বিয়ের পর নিজের ভুল বুঝতে শুরু করে ড্যানিয়েলা। ক্রমাগত ওই জঙ্গি ড্যানিসের অত্যাচারের শিকার হন ড্যানিয়েলা।
এরপর সে ফিরে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে , এবং গ্রেফতার হয় এফবিআই-এর হাতে। পরে ড্যানিয়েলা এফবিআইকে সমস্ত ররকমের সহযোগীতার আশ্বাস দিয়েছে বলে খবর। তবে ড্যানিয়েলাকে কারাবাসের সাজা ভগতে হবে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কারণ তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদীর সঙ্গে যোগ থাকার অভিযোগ রয়েছে। কিছুদিন আগে এই গোটা ঘটনা প্রকাশ পায় সিএনএন-এর এক রিপোর্টে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications