মেয়েকে চার বছর ধরে ধর্ষণ বাবার, ১,৫০৩ বছরের কারাদণ্ডের সাজা দিল আদালত!

টানা চার বছর ধরে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে ১,৫০৩ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল ক্যালিফোর্নিয়ার আদালত। আদালত ইতিহাসের দীর্ঘতম সময়ের কারাদণ্ডের নির্দেশ দিল ফ্রেসনো সুপিরিয়র আদালত।

ক্যালিফোর্নিয়া, ২৩ অক্টোবর : টানা চার বছর ধরে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে ১,৫০৩ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল ক্যালিফোর্নিয়ার আদালত। শুক্রবার ৪১ বছরের ওই ব্যক্তিকে আদালত ইতিহাসের দীর্ঘতম সময়ের কারাদণ্ডের নির্দেশ দিল ফ্রেসনো সুপিরিয়র আদালত।

এপি ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি কারণ তাতে মেয়ের পরিচয় প্রকাশ্যে চলে আসত। সাজা ঘোষণাক সময় বিচারপতি এডওয়ার্ড সারকিসিয়ান বলেন, এই ধরণের ঘটনা সমাজের পক্ষে ভয়ঙ্কর।

মেয়েকে চার বছর ধরে ধর্ষণ বাবার, ১,৫০৩ বছরের কারাদণ্ডের সাজা দিল আদালত!

এই ঘটনা নিয়ে অভিযুক্ত ব্যক্তির মধ্যে অনুশোচনার কোনও তাপ উত্তাপ নেই, বরং পরিবর্তে তাঁর নিজের অবস্থার জন্য মেয়েকেই দায়ী করেছেন ওই ব্যক্তি।

২০০৯ সালের মে মাস থেকে ২০১৩ সালের মে মাস পর্যন্ত কিশোরীকে সপ্তাহে দুই থেকে তিনবার ধর্ষণ করা হত। এরপর এই পরিস্থিতি আর সহ্য করতে না পেরে শেষমেষ সাহস জুগিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান ওই কিশোরী।

পীড়িতা কিশোরীর কথায়, "বাবা যখন আমার যৌন শোষণ করতে তখন আমি ছোছ ছিলাম, আমার কোনও শক্তি ছিল না, আওয়াজ তোলার ক্ষমতা ছিল না, আমার আত্মরক্ষা করার ক্ষমতাও ছিল না।" এখন তার বয়স ২৩ বছর। তিনি বিচারপতিকে জানিয়েছেন, এই ঘটনাক জন্য কোনওদিনও বাবার চোখে কোনও অনুতাপ বা অনুশোচনা দেখেননি তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+