পরপুরুষ কিছুতেই ছোঁবে না, ডুবুরিদের আটকে মেয়েকে ভরা সমুদ্রে ডুবতে দিল বাবা
দুবাই, ১০ অগাস্ট : মহিলা মাত্রই পর্দার আড়ালে থাকবে। তার আবার বাইরে এসে উল্লাস কিসের। অন্তঃপুরবাসিনী হয়ে থাকাই যেন মেয়েদের একমাত্র ধর্ম। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলির ক্ষেত্রে যেন তা আরও বেশি করে খাটে।
দুবাইয়ে ভরা সমুদ্রে মেয়েকে ডুবতে দেখেও বাঁচাল না বাবা। এমনকী উদ্ধারকারী দল বাঁচাতে গেলেও রীতিমতো লড়াই করে তাদের আটকে দিয়ে মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিল বাবা। কারণ একটাই, মেয়ে মরে মরুক, পরপুরুষের ছোঁয়া যেমন সে না পায়।

গত রবিবার এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে সংযুক্ত আরব আমিরশাহীর একটি প্রথম সারির দৈনিকে প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে, দুবাইয়ে সমুদ্রের ধারে ছুটি কাটাচ্ছিল একটি পরিবারের সদস্যরা।
সেসময়ে সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে একটি মেয়ে হাবুডুবু খেতে থাকে। ঘটনাটি দেখে উদ্ধারকারী দল বাঁচাতে গেলে মেয়েটির পিতা রীতিমতো লড়াই করে তাদের আটকে দেন।
উদ্ধারকারী দলের আধিকারিক আহমেদ বারকিবাহ জানান, মেয়েটি খুব কাছে চলে গিয়েছিল উদ্ধারকারী দলের সদস্যরা। তবে তার বাবার জন্য শেষপর্যন্ত মেয়েটিকে বাঁচানো যায়নি। ঘটনার পরে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে বলে জানান তিনি।












Click it and Unblock the Notifications