জঙ্গিদের আর্থিক সাহায্য, মধ্যপ্রাচ্যের ইরানকে কালোতালিকা ভুক্ত করল FATF

জঙ্গি মদতে আর্থিক সাহায্যের অভিযোগে ইরানকে কালো তালিকাভুক্ত করল এফএটিএ। কারণ হিসেবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে জঙ্গি কার্যকলাপের মদতে আর্থিক সাহায্য বন্ধ করতে ব্যর্থ হয়েছে ইরান।

জঙ্গিদের আর্থিক সাহায্যের অভিযোগে ইরানকে কালো তালিকাভুক্ত করল এফএটিএফ। কারণ হিসেবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে জঙ্গি কার্যকলাপের মদতে আর্থিক সাহায্য বন্ধ করতে ব্যর্থ হয়েছে ইরান সরকার। প্রসঙ্গত উল্লেখ্য এই কারণেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল ইরান।

কালো তালিকায় ইরান

কালো তালিকায় ইরান

গ্লোবাল ফিনান্সিয়াল অ্যাকশন টাক্স ফোর্স নজর রেখেছিল দীর্ঘদিন ধরেই। একাধিকবার ইরানকে সতর্কএও করা হয়েছিল জঙ্গি মদতে আর্থিক সাহায্য নিয়ে। ইরান বারবার জঙ্গিমদতে আর্থিক সাহায্যের কথা অস্বীকার করলেও ফিনান্সিয়াল টাক্স ফোর্সের নজর এড়ায়নি। শেষ পর্যন্ত গত শুক্রবার ইরানকে কালো তালিকাভুক্ত করে এফএটিএ। প্যারিসে গত এক সপ্তাহ ধরে বৈঠকে বসেছিল সংস্থার ৩৯ জন সদস্য। তাতেই সর্বসম্মতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

জঙ্গি মদতে আর্থিক সাহায্য ইরানের

জঙ্গি মদতে আর্থিক সাহায্য ইরানের

ইরানের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে আর্থিক সাহায্যের অভিযোগ রয়েছে। গত কয়েক মাস ধরে ইরানের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে আমেরিকারও। এমনকী সৌদি আরবের সঙ্গে ইরানেস সম্পর্কের অবনতি হয়েছে। পরিস্থিতি এতোটাই খারাপ হয়ে গিয়েছিল যে মার্কিন বায়ুসেনার বিমান ইরানের সীমান্তে উঁকি দিতে শুরু করেছিল। একেবারে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল ইরানের সঙ্গে। সৌদি আরবে তৈল শোধনাগারে ইরানের ক্ষেপনাস্ত্র হামলা নিয়ে উত্তেজনা ছড়ায়। এরপরই বাড়তি নজরদারি শুরু করে এফএটিএ। আমেরিকাও ইরানের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে আর্থিক সাহায্যের অভিযোগ করেছে।

 এফএটিএ-র সিদ্ধান্তের বিরোধিতা

এফএটিএ-র সিদ্ধান্তের বিরোধিতা

ইরানের কেন্দ্রীয় ব্যাঙ্ক এফএটিএ-র এই সিদ্ধন্তের ঘোর বিরোধিতা করেছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রধান অভিযোগ করেছেন পুরো সিদ্ধান্তটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। প্রসঙ্গত উল্লেখ্য জঙ্গিদের আর্থিক সাহায্যে নিয়ে আন্তর্জাতিক মহলে কোনঠাসা পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল ইরান। পাকিস্তানের বিরুদ্ধে অনৈতিক অভিযোগ করা হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছিল ইরান। সন্ত্রাসবাদে মদত নিয়ে আন্তর্জাতিক মহলে এক প্রকার কোনঠাসা হয়ে পড়ে ইরান এবং পাকিস্তান। যদিও ইরানের কেন্দ্রীয় ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে এফএটিএ-র এই সিদ্ধান্তে ইরানের বৈদেশিক বাণিজ্য নীতিকে কোনও প্রভাব পড়বে না। তবে মধ্য প্রাচ্যের দেশগুলির মধ্যে ইরানের উপর এই নিয়ে চাপ বাড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+