বিশ্বকাপে ভারতের কাছে হার, পাকিস্তান জুড়ে বিক্ষোভ-ভাঙচুর
নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি: বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ভাঙচুর, বিক্ষোভ। করাচি থেকে শুরু করে লাহোর, সর্বত্রই একই ছবি। টিভির দোকানে ভাঙচুর, আগুন লাগানো, ক্রিকেটারদের কুশপুতুল পোড়ানো ইত্যাদি শুরু হয়েছে। অবস্থা সামাল দিতে নামানো হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী।
গতকাল গ্রু ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৩০০ রান তোলে। জবাবে ৪৭ ওভারে ২২৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা। সীমান্তের দু'পারে চড়ে পারদ। গতকালের ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু ভারতের কাছে হার মেনে নিতে পারেনি পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। করাচি, লাহোরে টিভির দোকানে ভাঙচুর হয়। মিসবাহ-উল-হক, শাহিদ আফ্রিদিদের কুশপুতুল পোড়ানো হয়। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয় বিভিন্ন জায়গায়।
শুধু সাধারণ ক্রিকেটপ্রেমীরাই নন, হার নিয়ে মিসবাহদের বিঁধেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও।












Click it and Unblock the Notifications