বিটকয়েনে মুক্তিপণ চেয়ে ভুয়ো ই–মেল, ব্যবহারকারীদের বিচলিত না হওয়ার পরামর্শ সার্ট–ইনের
দেশের সাইবার সুরক্ষা সংস্থা ইন্টারনেট ব্যবহারকারীদের ভুয়ো ই–মেল প্রচারের বিরুদ্ধে সতর্ক করে জানিয়েছে যে এই ধরনের ই–মেল দাবি করবে যে তাদের কাছে ব্যবহারকারীর ব্যক্তিগত ভিডিও রয়েছে এবং মুক্তিপণ হিসাবে বিটকয়েনে অর্থ প্রদান না করা হলে সেই ভিডিও প্রকাশ্যে নিয়ে আসা হবে।

ভুয়ো ই–মেল পেলে চিন্তিত না হতে বলেছে সার্ট–ইন
সরকারের উপদেষ্টা সংস্থা কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম অফ ইন্ডিয়া (সার্ট-ইন) জানিয়েছে যে এ ধরনের ই-মেল যদি কেউ পান তবে চিন্তা করার কিছু নেই। ব্যবহারকারীরা শুধু মেইলটা আপডেট ও পাসওয়ার্ড বদল করলেই হবে। যদি তারা প্রতারকদের সঙ্গে আপোস করে তবে তাঁদের কোনও সোশ্যাল মিডিয়া বা অন্য কোনও অনলাইন প্ল্যাটফর্মগুলিতে লগইন করতে ব্যবহার করা হবে। ই-মেলে টাকা তোলার দুর্নীতিতে, প্রতারকরা ব্যবহারকারীকে বহু ই-মেল পাঠিয়ে জানায় যে তাদের কম্পিউটার হ্যাক হয়ে গিয়েছে, ওয়েবক্যামের মাধ্যমে ভিডিও তোলা হয়েছে এবং প্রতারকরা ব্যবহারকারীর পাসওয়ার্ড জানে। এই ই-মেলগুলি ভুয়ো হয় এবং এটা নিয়ে চিন্তা করার কিছু নেই বলেই জানিয়েছে সার্ট-ইন।

কৌশল করে ই–মেল পাঠাবে প্রতারকরা
জাতীয় প্রযুক্তি শক্তি হিসাবে পরিচিত এই সার্ট-ইন সাইবার হামলার সঙ্গে লড়ে এবং ভারতীয় সাইবার স্পেসকে সুরক্ষা দেয়। এই এজেন্সি জানিয়েছে যে ব্যবহারকারীদের কাছ থেকে ভুয়োভাবে টাকা তোলার জন্য বহু প্রতারণ করে এইসব প্রতারকরা। প্রথমে প্রতারকরা ব্যবহারকারীর মনোযোগ পেতে মেইল করে তাঁদের পুরনো পাসওয়ার্ড পাঠায়, এরপর ওই প্রতারক কম্পিউটার সংক্রান্ত এমন একটি গল্প ফাঁদবে যাতে ব্যবহারকারী মনে করবেন যে সে একজন দক্ষ হ্যাকার। ওই প্রতারকের কথা অনুযায়ী, ব্যবহারকারী যখন পর্ন ওয়েবসাইটে ছিলেন তখন প্রতারকদের দেওয়া ম্যালওয়ারের ফাঁদে তিনি পড়েন এবং তাঁর ওয়েবক্যাম ও ডিসপ্লে স্ক্রিনের মাধ্যমে মেসেঞ্জার, ফেসবুক ও ই-মেলের সব যোগাযোগ হ্যাকাররা পেয়ে গিয়েছে। উপদেষ্টা সংস্থা জানিয়েছে যে চূড়ান্ত পদক্ষেপ হিসাবে প্রতারকরা মুক্তিপণের দাবি করবে এবং বিটকয়েনের মাধ্যমে অর্থ প্রদানের জন্য বলবে।

প্রতারকরা ২৪ ঘণ্টার সময় দেবে ব্যবহারকারীকে
সার্ট-ইন বলেছে, ‘কেলেঙ্কারিবাজ বা প্রতারকরা ব্যবহারকারীকে ২৪ ঘণ্টার সময় দেবে টাকা দেওয়ার জন্য এবং ভিডিওটি আত্মীয়, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেবে।' তবে এ ধরনের ই-মেল পাওয়ার পর ব্যবহারকারিদের বিচলিত না হওয়ার জন্যই পরামর্শ দিয়েছে সার্ট-ইন। দরকার পড়লে তাঁরা তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন।












Click it and Unblock the Notifications