ম্যান্ডেলার স্মরণ সভাতে দোভাষীর সংকেত বিভ্রাট ঘিরে বিতর্ক

ম্যান্ডেলার স্মরণ সভাতে দোভাষীর সংকেত বিভ্রাট ঘিরে বিতর্ক
জোহানেসবার্গ : নেলসন ম্যান্ডেলার স্মরণ সভাতে দোভাষীর সংকেতে বিভ্রাট। আর তাই নিয়েই তৈরি হল বিতর্ক। মঙ্গলবারের এই ঐতিহাসিক অনুষ্ঠানে দোভাষীর সংকেতের বাস্তবিক কোনও অর্থই ছিল না। যার ফলে বোঝা গেল না বারাক ওবামার বক্তব্যের নির্যাস।

মঙ্গলবারের ঐতিহাসিক এই স্মরণ সভায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যে বক্তব্য রাখেন তা সাংকেতিক ভাষায় বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্য মঞ্চে উপস্থিত ছিলেন থাম্বাসাঙ্কা জান্তজি। বিভিন্ন আন্তর্জাতিক টিভি চ্যানেলে ওবামা, প্রণবদের সঙ্গে একই ফ্রেমে দেখা গিয়েছে ওই ব্যক্তিকে। আর সাংকেতিক দোভাষীকে ঘিরেই সৃষ্টি হয়েছে বিতর্ক।

অসুস্থতার কারণেই এই গণ্ডগোল, বললেন অভিযুক্ত দোভাষী

ম্যান্ডেলার স্মরণ সভায় সাংকেতিক দোভাষী ওবামার বক্তব্যের ভুল তর্জমা করেছেন বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হওয়ার পরে আলোড়ন পড়ে গিয়েছে দেশ-বিদেশে। দক্ষিণ আফ্রিকা সরকারের তরফে অবশ্য এই বিষয়ে এখনও কিছু জানায়নি।

দক্ষিণ আফ্রিকার বধির সম্প্রদায় প্রথম এই বিষয়টিতে আলোকপাত করে। তারা জানায়, জান্তজি যে তর্জমা করছিল তা হাত আর বাহুকে ঘোরানো ছাড়া কিছুই নয়। সংকেতিক ভাষায় তার কোনও অর্থই নেই।

যদিও এই বিষয়ে জান্তজির বক্তব্য স্কিজোফ্রেনিয়া নামক আসুখে আক্রান্ত। এর ফলে তিনি একাগ্রতা হারিয়ে ফেলেন এমনকী বিভিন্ন আওয়াজ শুনতে শুরু করেন। জান্তজি জানিয়েছেন, "আমার কিছু করার ছিল না। পরিস্থিতির কারণে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। আমি দুঃখিত। আসলে আমার সঙ্গে কী হচ্ছে সেটা আমি পৃথিবীকে দেখাতে চাইনি।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+