'ফেয়ার অ্যান্ড লাভলি'-র নাম বদলে যাচ্ছে! কোন ঘটনার জেরে এমন পদক্ষেপ নিতে বাধ্য হল সংস্থা

'ফেয়ার অ্যান্ড লাভলি'-র নাম বদলে যাচ্ছে! কোন ঘটনার জেরে এমন পদক্ষেপ নিতে বাধ্য হল সংস্থা

লড়াইটা ছিল দীর্ঘ দিনের। আর তার খানিকটা রাস্তা পার করতেই হয়তো সাফল্য এল। শেষমেশ প্রসাধনী দ্রব্য 'হিন্দুস্তান ইউনিলিভার' এর নাম বদলে যাচ্ছে। বহুদিন ধরেই এই প্রসাধনী ক্রিম ত্বক ফরসা করার জন্য বিজ্ঞাপন দিত। যা নিয়ে বিতর্ক দানা বাঁধে। এরপরই এমন সিদ্ধান্ত নেয় সংস্থা।

 ফেয়ার অ্যান্ড লাভলি-র নাম বদলে যাচ্ছে! কোন ঘটনার জেরে এমন পদক্ষেপ নিতে বাধ্য হল সংস্থা

এদিন 'ইউনিলিভার' সংস্থার তরফে একটি টুইটে ক্রিমের নাম পাল্টানোর কথা জানানো হয়। উল্লেখ্য, এই সংস্থাই 'ফেয়ার অ্যান্ড লাভলি' ক্রিম প্রস্তুত করে। সংস্থা জানিয়েছে, ' ফেয়ারনেস',' হোয়াইটনিং',' লাইটনিং' এমন শব্দগুলিতে তারা সরিয়ে ফেলছে। কারণ সমস্ত রকমের ও সমস্ত বর্ণের ত্বকের জন্যই সংস্থার ক্রিম উপযুক্ত। তাই কোনও বিশেষ বর্ণের উল্লেখ ক্রিমের গায়ে লেখা থাকবে না।

প্রসঙ্গত, বহুদিন ধরেই এই ক্রিম প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে বর্ণবিদ্বেষে ইন্ধন যোগানোর অভিযোগ ওঠে। আর তার জন্য বহু সময়ই জনরোষের শিকার হতে হয় সংস্থাকে। এমন পরিস্থিতিতে 'ফেয়ার অ্যান্ড লাভলি'র নতুন নামকরণ কী হতে পারে তা নিয়ে জল্পনা চলছে। আর কয়েকদিনের মধ্যেই নাম পাল্টে বাজারে আসতে চলেছে এই পণ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+